খেলা

এবার পিএসএলে দেখা গেল উসমানের তাণ্ডব

স্পোর্টস ডেস্ক: জাতীয় দলের জার্সি গায়ের তোলার এখনও সুযোগ পাননি। এর মাঝেই উসমান খান বাংলাদেশে এসেছিলেন বিপিএল খেলতে। গত জানুয়ারিতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে মাঠে নেমেই তিনি সেঞ্চুরি করেছিলেন। এবার তার ব্যাটের তাণ্ডব দেখা গেল পাকিস্তান সুপার লিগেও (পিএসএল)। মাত্র একদিন আগে ক্লাব সতীর্থ রাইলি রুশোর গড়া রেকর্ড ভেঙে ফেলেছেন উসমান। ২৭৯ স্ট্রাইকরেটে তিনি মূলত প্রতিপক্ষ বোলারদের কচুকাটা করেছেন।

আরও পড়ুন: টাইগারদের সামনে সিরিজ জয়ের হাতছানি

এর আগের ম্যাচে মুলতান সুলতান্সের আরেক আফ্রিকান ক্রিকেটার রুশো ৪১ বলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন। সেই রেকর্ড টিকল না ২৪ ঘন্টাও। তারই সতীর্থ সেই রেকর্ড ভেঙেছেন মাত্র ৩৬ বলে। একইসঙ্গে আগের দিন গড়া আরও বেশ কয়েকটি রেকর্ড এই ম্যাচে নতুন করে তৈরি হয়েছে।

শনিবার (১১ মার্চ) রাতে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে নেমেছিল মুলতান সুলতান্স। সেই ম্যাচে আগে ব্যাট করে তারা টুর্নামেন্টটির সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে। উসমানের ঝড়ো সেঞ্চুরি, মোহাম্মদ রিজওয়ানের ফিফটি ও টিম ডেভিডের ৪৩ রানে বিধ্বংসী ইনিংসে তারা রান তোলে ২৬২। অভিজ্ঞ পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ হাফিজ ছাড়া কোনো বোলারই পাত্তা পাননি মুলতানের ব্যাটারদের সামনে।

আরও পড়ুন: অধিনায়ক হচ্ছেন আফ্রিদি!

এদিন ওপেনিংয়ে নেমে রিজওয়ানের সঙ্গে ১৫৭ রানের জুটি গড়েন উসমান। এই ম্যাচে তিনি ব্যক্তিগত দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন। প্রথম সেঞ্চুরি করেছিলেন বিপিএলে খুলনা টাইগার্সের বিপক্ষে। পিএসএলে দ্রুততম সেঞ্চুরির তালিকায় প্রথম তিনটিই মুলতানের ব্যাটসম্যানদের। তবে ২০ ওভারের ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ক্রিস গেইলের। ২০১৩ আসরের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের হয়ে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৩০ বলে তিন অঙ্ক ছুঁয়েছিলেন ক্যারিবিয়ান তারকা।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

এই ম্যাচে টুর্নামেন্টে দু’দল মিলে সর্বোচ্চ রানের রেকর্ডও হয়ে গেছে। ব্যাটিংয়ে ৫১৫ রান তুলে নিয়েছে। তবে অল্পের জন্য হার না মানলে কোয়েটা সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডও গড়ে ফেলতে পারত। এর আগে রুশোর সেঞ্চুরি করা ম্যাচে দু’দলের ব্যাটিংয়ে টুর্নামেন্ট সর্বোচ্চ ৪৮৭ রান এসেছিল।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা