সংগৃহীত
খেলা

রোববার আসছে আয়ারল্যান্ড, সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখনো চলমান। এর মধ্যেই তিন ওয়ানডে, তিন টি-টোয়েন্টি এবং একটি টেস্ট ম্যাচ খেলতে রোববার (১২ মার্চ) সকালে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। ইংলিশদের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার তিনদিন পর আগামী ১৮ মার্চ আইরিশদের মুখোমুখি হবে টিম টাইগার্স।

আরও পড়ৃন: অধিনায়ক হচ্ছেন আফ্রিদি!

এদিকে, আজ আসন্ন বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের চূড়ান্ত সময়সূচি প্রকাশ করেছে বিসিবি।

আগামী ১৮, ২০ ও ২৩ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে আইরিশদের তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম দুই ওয়ানডে শুরু হবে দুপুর দুইটায় এবং শেষ ওয়ানডে হবে আড়াইটায়। এরপর টি-টোয়েন্টি ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ২৭, ২৯ ও ৩১ মার্চ। ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম, যা শুরু হবে দুপুর দুইটায়।

আরও পড়ুন: স্বপ্নের কথা জানালেন হাসান মাহমুদ

এছাড়া আগামী ৪ এপ্রিল থেকে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচটি। আইরিশদের তিন ফরম্যাটেই নেতৃত্ব দেবেন অ্যান্ড্রু বালবার্নি। সিরিজ শুরুর আগে ১৫ মার্চ একটি ওয়ার্ম ম্যাচও খেলার কথা আছে আইরিশদের। যা মাঠে গড়াবে সকাল দশটা থেকে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দশ দিনের জন্য বাতিল ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ সব ফ্লাইট

রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকার কারণে ঢাক...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা