খেলা

স্বপ্নের কথা জানালেন হাসান মাহমুদ


স্পোর্টস ডেস্ক: ক্যারিয়ারের শুরু থেকেই বল হাতে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার হাসান মাহমুদ। যদিও গত বছর ইনজুরির কারণে বেশিরভাগ সময়ে মাঠের বাইরেই থাকতে হয়েছিল এই তরুণ টাইগারকে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে আগুন ঝরা পারফর্ম করে প্রত্যাবর্তন ঘটে তার। সবশেষ বিপিএলেও ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী বোলার।

আরো পড়ুন: মার্টিনেজের গ্লাভস নিলামে বিক্রি

ইংল্যান্ডের বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও বল হাতে প্রতিপক্ষকে বেশ অস্বস্তিতে রেখেছেন। ডেথ ওভারে বল করে ১২ বলে দিয়েছেন মোটে ৫ রান।
শিকার করেছেন ২ উইকেট। তার মধ্যে ছিল ইংলিশ অধিনায়ক জস বাটলারের উইকেটও।

শনিবার (১০ মার্চ) দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে মিরপুর শেরে-ই বাংলার মাঠে সংবাদ সম্মেলনে এসেছিলেন হাসান। সেখানে তরুণ এই পেসারের কাছে
জানতে চাওয়া হয় ক্যারিয়ার শেষে কত উইকেট দেখতে চান নিজের নামের পাশে। জবাবে হাসানের অকপট জবাব, 'অবশ্যই ৫০০ উইকেট।'

এদিকে প্রথম ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়নদের সিরিজ জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী হাসান। তিনি বলেন, টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ জিতবে।

বিপিএল নিজের পারফর্ম নিয়ে তরুণ এই পেসার বলেন, 'বিপিএলে আলহামদুলিল্লাহ ভালো গেছে আমার। চেষ্টা ছিল দলের জন্য কন্ট্রিবিউট করার। হয়তো ১ টা ম্যাচে
করতে পারিনি। তবে বেশিরভাগ ম্যাচেই চেষ্টা করেছি নিজের সর্বোচ্চটা দিতে। এটা এখন অবশ্যই সাহায্য করছে।'

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দশ দিনের জন্য বাতিল ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ সব ফ্লাইট

রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকার কারণে ঢাক...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

হঠাৎ করেই করাচিতে ১৪৪ ধারা জারি

জনসাধারণের ‘ভোগান্তি রোধ এবং আইনশৃঙ্খলার পরি...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা