সংগৃহীত
খেলা

ব্যর্থ রোনালদো, আল নাসর’র হার

স্পোর্টস ডেস্ক : রেফারির শেষ বাঁশির পর মাঠ থেকে বিদায় নেয়ার সময় হতাশা যেন চরমে পৌঁছায় রোনালদোর। দৌড়ে গিয়ে ডাগআউটের পাশে রাখা কয়েকটি প্লাস্টিকের পানির বোতলে সজোরে মারেন লাথি। এই রাগের কারণ সৌদি প্রো লিগে প্রথম হারের তেতো স্বাদ পেয়েছেন রোনালদো। আল ইত্তিহাদের বিপক্ষে ১-০ গোলে হেরেছে তার দল আল নাসর। এই হারে লিগে পয়েন্ট তালিকার শীর্ষস্থানও হারিয়েছে আল নাসর।

আরও পড়ুন : জার্মানিতে গির্জায় বন্দুক হামলা, নিহত ৬

বৃহস্পতিবার (৯মার্চ) রাতে সৌদি ডার্বিতে পয়েন্ট টেবিলের দুই সেরা দল আল নাসর ও আল ইত্তিহাদ মুখোমুখি হয়েছিল। যেখানে জয় পেয়ে শীর্ষে উঠে এসেছে আল ইত্তিহাদ।

সবশেষ ৪ ম্যাচের সবকটিতেই জয় পায় আল নাসর। দারুণ ফর্মে থাকা পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও ক্লাবের হয়ে শেষ ৪টি ম্যাচে ৭ গোল করেন। পাশাপাশি তার নামের পাশে দুই অ্যাসিস্ট।

অথচ লিগে শিরোপা দৌড়ের গুরুত্বপূর্ণ ম্যাচে নিস্প্রভ সিআরসেভেন! প্রথমার্ধে দলকে গোল এনে দেওয়ারও সুযোগ পেয়েছিলেন তিনি কিন্তু তাঁর শট ঠেকিয়ে দেন আল ইত্তিহাদের গোলকিপার।

আরও পড়ুন : তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হলেন জিনপিং

অন্যদিকে ম্যাচের শেষ সময়ে ৮০ তম মিনিটে জয়সূচক গোলটি করে ইত্তিহাদ। ম্যাচজুড়ে তেমন জোড়ালো সুযোগ সৃষ্টি করতে পারেনি আল নসর।পুরো ম্যাচে রোনালদোর দলের কেউ গোল করতে না পারায় শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়। এই হারে লিগ শিরোপার স্বপ্ন কিছুটা হোঁচট খেয়েছে রোনালদোদের।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জানান রোনালদো। টুইটারে তিনি লেখেন , ‘এই ফলে হতাশ। কিন্তু আমরা আমাদের সামনে পড়ে থাকা মৌসুম আর খেলায় মনোযোগী।’

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত ডে...

রাজধানীতে অভিযানে ৪১৯ জন গ্রেফতার

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নি...

৫ আগস্ট ছুটি, চালু থাকবে জরুরি সেবা

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট (বুধবার) সারাদেশে সরকারি সাধার...

আ.লীগের নাশকতার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

৫ আগস্টকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ধরনের নাশকতা চালানো...

শাকিব-বুবলীর পুরোনো স্মৃতি ফের আলোচনায়

ঢালিউডের জনপ্রিয় তারকা শাকিব খান ও শবনম বুবলীর ছেলে শেহজাদ খান বীরকে ঘিরে পুর...

বাগেরহাটে চার সরকারি কৌঁসুলির পদত্যাগ

বাগেরহাট জেলা জজ আদালতের চারজন সহকারী সরকারি কৌঁসুলি (পিপি) একযোগে পদত্যাগ কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা