সংগৃহীত
খেলা

জয় পেতে বাংলাদেশের লক্ষ্য ১৫৭

স্পোর্টস রিপোরটার : টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত বিশ ওভার শেষে ১৫৬ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড।

বৃহস্পতিবার (৯ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।

এদিন প্রথমে ব্যাট করতে নেমেই বাংলাদেশের বোলারদের উপর চড়াও হন দুই ইংলিশ ওপেনার ফিল সল্ট এবং জস বাটলার। এই দুই ব্যাটারের ব্যাটে ভর করে পাওয়ারপ্লেটা নিজেদের করে নেয় ইংল্যান্ড লায়নরা। তাদের উদ্বোধনী জুটিতে আসে ৮০ রান। তাদের ব্যাটিং দেখে মনে হচ্ছিল ২০০ পেরোবে ইংল্যান্ড।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

তবে ব্যাক্তিগত ৩৮ রানে বিদায় নেন সল্ট। তাকে সাজঘরে ফেরান নাসুম আহমেদ। এরপর তাণ্ডব চালিয়ে ৬৭ রান করে ফেরেন বাটলার। তবে এরপর ইংল্যান্ডের উপর চড়ে বসে টাইগার বোলাররা। ইংলিশ অধিনায়কের বিদায়ের পর শেষ দিকে তেমন রান তুলতে পারেনি সফরকারীরা। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ইংলিশরা সংগ্রহ করে ১৫৬ রান।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা