ছবি: সংগৃহীত
খেলা

চ্যাম্পিয়ন্স লিগ থেকে পিএসজির বিদায়

স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিন থেকেই বিদায় নিয়েছে পিএসজি। বিশ্বের সবচেয়ে দামি এবং সেরা দুই ফুটবলার কাঁধে কাঁধ মিলিয়ে খেলেন একই ক্লাবে। তবুও সেই ক্লাবের মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট নেই, ওঠার সম্ভাবনাও নেই, অন্তত এই মৌসুমে।

বৃহস্পতিবার নিজেদের মাঠে ছন্দে থাকা বায়ার্ন ২-০ গোলে জিতে শেষ আট নিশ্চিত করল।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

ম্যাচের শুরুর দ্বিতীয় মিনিটেই দারুণ সুযোগ তৈরি করেছিল পিএসজি। তবে এমবাপ্পের শট ঠেকিয়ে দেন বায়ার্ন গোলকিপার ইয়ান সমের। ১৯তম মিনিটে আবার সুযোগ পান এমবাপে, এবার তিনি মারেন গোলপোস্টের বাইরে। খেলার ২৫তম মিনিটে ডি বক্সে বিপজ্জনক জায়গায় বল পেয়ে যান মেসি। তার তিনটি শট জটলার মধ্য থেকে ফিরিয়ে দেন বায়ার্ন ডিপেন্স। শেষ পর্যন্ত গ্লাভসে নিতে পারেন বায়ার্ন গোলকিপার।

দ্বিতীয়ার্ধে ভিন্নরুপে হাজির বায়ার্ন। অফসাইডের কারণে একবার সুযোগ হাতছাড়া করলেও ৬১ মিনিটে আর ভুল করেননি বায়ার্নের চুপো মোটিং। ম্যাচে ফিরতে প্রয়োজন একাধিক গোল। কিন্তু পিএসজি করতে পারেনি একটাও। প্রয়োজন ছিল দুটি গোলের। এমবাপে-মেসিরা করতে পারেননি একটিও।

আরও পড়ুন: আমি জাদুকর নই

৮৯তম মিনিটে পিএসজির সব আশা শেষ করে দেন সের্গে জিনাব্রি। আর এই হারের মধ্য দিয়ে রাউন্ড অব সিক্সটিন থেকেই বিদায় পিএসজির।

ম্যাচ শেষে হারের পেছনে দলের বাজে পারফরম্যান্সকে দায়ি করেছেন কোচ ক্রিস্তফ গালতিয়ে। একইসঙ্গে নেইমারসহ গুরুত্বপূর্ণ কিছু ফুটবলারের না থাকা। হতাশার মাঝে লিগ চ্যাম্পিয়নশিপে নজর কোচের।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা