ছবি-সংগৃহীত
খেলা

কুমিল্লার হয়ে খেলবেন নাসিম শাহ!

সান নিউজ ডেস্ক: পাকিস্তানের তরুণ পেসার নাসিম শাহ খেলতে এসেছেন নবম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।

আরও পড়ুন: ব্রাজিলিয়ান তারকা আলভেজ গ্রেফতার

তার খেলার কথা ছিল খুলনা টাইগার্সের হয়ে। তবে বাংলাদেশে আসার আগে নাসিম শাহের একটি টুইটে জানা গেল তিনি খুলনা টাইগার্স নয়, খেলবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে।

নাসিম শাহ একটি টুইটে জানান, ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। মাঠে নামবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে।

জানা গেছে, খুলনা টাইগার্সের সঙ্গে প্রথমে করা সেই চুক্তি বাতিল করেছেন নাসিম। এরপর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে নতুন করে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

গণমাধ্যমকে খুলনা জানায়, টেকনিক্যাল কারণে নাসিমকে ছেড়ে দিচ্ছে তারা।

আরও পড়ুন: নতুন রেকর্ড গড়লেন রিজওয়ান!

আগামীকাল সোমবার (২৩ জানুয়ারি) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পরবর্তী ম্যাচ দিয়ে বিপিএলে অভিষেক হতে পারে নাসিম শাহ’র। গতিময় ডানহাতি পেসার নাসিম গত টি-টোয়েন্টি বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্স করেন। ফ্র‍্যাঞ্চাইজি লিগগুলোতেও চাহিদা বাড়ে তার।

প্রসঙ্গত, প্লেয়ার্স ড্রাফটের আগেই পাকিস্তানি পেসার নাসিম শাহকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছিল খুলনা টাইগার্স। আন্তর্জাতিক ব্যস্ততা পার করে নির্দিষ্ট সময়ে খেলতে আসার কথা ছিল তার ৷ কিন্তু চুক্তি বাতিল হওয়ায় এখন তিনি খেলবেন কুমিল্লার হয়ে।

সান নিউজ/জেএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা