ছবি : সংগৃহিত
খেলা

নতুন রেকর্ড গড়লেন রিজওয়ান!

সান নিউজ ডেস্ক : টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের এক ম্যাচে নতুন রেকর্ড গড়লেন পাকিস্তানি ব্যাটার ও উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান।

আরও পড়ুন : টস হেরে ব্যাটিংয়ে চট্টগ্রাম

জিও নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ছয় হাজার রানের মাইলস্টন অতিক্রম করেছেন এ তারকা ক্রিকেটার।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ঢাকা ডোমিনেটরস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স’র ম্যাচের সময় এই রেকর্ড গড়েন তিনি।

আরও পড়ুন : সাকিব অসাধারণ অধিনায়ক

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলছেন রিজওয়ান। ম্যাচটিতে একটি চার ও তিনটি ছয় হাঁকেন রিজওয়ান, এতে ৪৭ বলে ৫৫ রান করেন।

দুই দলের মধ্যে ব্যবধানটা গড়েছেন মূলত কুমিল্লার আরেক পাক ক্রিকেটার খুশদিল শাহ। বিধ্বংসী ব্যাটিংয়ে আসরের দ্রুততম ফিফটি করেন। মাত্র ২৪ বলে ৬৪ রানের বিস্ফোরক ইনিংস খেলেন খুশদিল।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

এসময় তাকে সঙ্গ দিয়েছেন ওপেনিংয়ে নামা মোহাম্মদ রিজওয়ান। দুজনের যুগলবন্দিতে ১৮৪ রানে পৌঁছে যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স ।

সান নিউজ/এসএম/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

আটক অভিনেতা তমাল মাহবুব, ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

ছোটপর্দার পরিচিত মুখ তমাল মাহবুবকে রাজধানীর আজিমপুর এলাকা থেকে আটক করেছে ঢাকা...

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল উপকূল, মোংলা বন্দরে পণ্য খালাস কার্যত স্থবির

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সুন্দরবন সংলগ্ন উপক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা