বিপিএল আজ দিনের প্রথম খেলা প্রথমে ব্যাট করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স সংগ্রহ করে ৪ উইকেট হারিয়ে ১৮৪ রান। নাসির হোসেনের ৬৬ রানের লড়াইয়ের পরও ঢাকা ডমিনেটরসকে
খেলা

কুমিল্লার হ্যাটট্রিক জয়

স্পোর্টস ডেস্ক : বিপিএলে আজ দিনের প্রথম খেলায় প্রথমে ব্যাট করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স সংগ্রহ করে ৪ উইকেট হারিয়ে ১৮৪ রান। নাসির হোসেনের ৬৬ রানের লড়াইয়ের পরও ঢাকা ডমিনেটরসকে ৩৩ রানে রানে হারালো ইমরুল কায়েসের দল। টানা তিন জয় নিয়ে মাঠ ছাড়ে কুমিল্লা।

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্প বিষফোঁড়া হবে

এর আগে কুমিল্লার দেওয়া লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার সৌম্য সরকার এবং রবিন দাসকে হারিয়ে বিপাকে পড়ে ঢাকা দল। এরপর আহমেদ শেহজাদও ফিরে যান ১৯ রান করে। তবে অধিনায়ক নাসির হোসেন এবং মোহাম্মদ মিঠুনের জুটিতে এগিয়ে যেতে থাকে ঢাকা। তবে ৫১ রানের জুটি ভেঙে যায় মিঠুনের আউটে। মোসাদ্দেক হোসেনের শিকার হেয়ে ফিরে যান ৩৬ রান করে।

অধিনায়ক নাসির এরপর দলকে এগিয়ে নিতে থাকেন। তুলে নেন অর্ধ-শতক। তাকে শেষ পর্যন্ত যোগ্য সঙ্গ দেন আরিফুল হক তবে দলের হার ঠেকাতে পারেনি এই দুই ব্যাটার। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে ঢাকা সংগ্রহ করে ৪ উইকেট হারিয়ে ১৫১ রান।

আরও পড়ুন: রাশিয়া হারলে পরমাণু যুদ্ধ শুরু

ঢাকার হয়ে সর্বোচ্চ ৬৬ রান করে অপরাজিত থাকেন নাসির। এছাড়া আরিফুল অপরাজিত থাকেন ২৪ রানে। কুমিল্লার পক্ষে ১টি করে উকেট নেন তানভীর ইসলাম এবং হাসান আলি।
বর্তমানে ৬ ম্যাচের ৩টিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় অবস্থানে আছে কুমিল্লা।

সান নিউজ/জেএইচ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

আটক অভিনেতা তমাল মাহবুব, ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

ছোটপর্দার পরিচিত মুখ তমাল মাহবুবকে রাজধানীর আজিমপুর এলাকা থেকে আটক করেছে ঢাকা...

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল উপকূল, মোংলা বন্দরে পণ্য খালাস কার্যত স্থবির

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সুন্দরবন সংলগ্ন উপক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা