ছবি : সংগৃহিত
খেলা

কোহলি-ধাওয়ানকে টপকে গিল

সান নিউজ ডেস্ক : শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার দুই দিন পর নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে নেমেছে ভারত। সিরিজের প্রথম ম্যাচে গতকাল ওপেনিংয়ে নামা শুভমান গিল হাঁকিয়েছেন ডাবল সেঞ্চুরি।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

নাম লিখিয়েছে বিশ্ব ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে ১ হাজার ওডিআই রানের মাইলফলক সম্পূর্ণ করেন শুভমান গিল। এছাড়া সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবেও ডাবল সেঞ্চুরি করার রেকর্ড নিজের নামে করে নিয়েছেন তিনি।

এর আগে দ্রুততম ভারতীয় ক্রিকেটার হিসেবে এ রেকর্ডে যৌথভাবে ছিল বিরাট কোহলি এবং শিখর ধাওয়ান। তাদের দুই জনেরই লেগেছিল ২৪ ইনিংস। কিন্তু গিল মাত্র ১৯ ইনিংসে মাইলফলকটি ছুঁয়ে ফেলেছেন।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রকে হারিয়ে হ্যাটট্রিক জয় বাংলাদেশের

এছাড়া দ্রুততম হাজার রানের তালিকায় যৌথভাবে দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের ইমাম-উল-হকের সঙ্গে জায়গা ভাগাভাগিও করে নিলেন তিনি।

বুধবার (১৮ জানুয়ারি) হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। ব্যক্তিগত ৩৪ রানে প্যাভিলিয়নে ফিরে যান ভারত অধিনায়ক রোহিত শর্মা।

আরও পড়ুন : আর্জেন্টিনার জানে না বাংলাদেশে কবে যাবে মেসিরা

শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে ১৬৬ রানের বিধ্বংসী ইনিংস খেললেও, হায়দরাবাদে ৮ রানে আউট হন বিরাট কোহলি,ঈশান কিষাণও ৫ রানে।

এদিকে, ভারতের সাবেক ব্যাটসম্যান সঞ্জয় মাঞ্জরেকার শুভমান গিলের এই ইনিংসের প্রশংসা করতে গিয়ে মহেন্দ্র সিং ধোনিকে স্মরণ করেছেন, আমি যখন প্রথম ধোনিকে দেখি, তখন সে বেশির ভাগই ছক্কাই সোজাসুজি মারত।

আরও পড়ুন : দুই ঘণ্টার জন্য শীর্ষে ভারত!

সে সময় মনে হয়েছিল, মেরে খেলায় ধোনি খুবই ধারাবাহিক হবে। গিলও একইভাবে ছক্কা মারতে পারে। তাকে নিয়ে আমি অত্যন্ত আশাবাদী বলেও জানান তিনি।

সান নিউজ/এসএম/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

আটক অভিনেতা তমাল মাহবুব, ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

ছোটপর্দার পরিচিত মুখ তমাল মাহবুবকে রাজধানীর আজিমপুর এলাকা থেকে আটক করেছে ঢাকা...

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল উপকূল, মোংলা বন্দরে পণ্য খালাস কার্যত স্থবির

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সুন্দরবন সংলগ্ন উপক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা