খেলা

কুমিল্লার চ্যালেঞ্জিং সংগ্রহ

স্পোর্টস ডেস্ক: বিপিএলে আজ পাকিস্তানি ক্রিকেটার খুশদিল শাহের ঝোড়ো ফিফটিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৪ উইকেটের বিনিময়ে সংগ্রহ করেছে ১৮৪ রান। ম্যাচে তাকে দারুণভাবে সঙ্গ দেন তারই স্বদেশি ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান। ২৪ বলে সর্বোচ্চ ৬৪ রান করেন খুশদিল। আর রিজওয়ান অপরাজিত থাকেন ৪৭ বলে ৫৫ রানে।

আরও পড়ুন: ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৯

চট্টগ্রামে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই কুমিল্লার শিবিরে ধাক্কা দেয় ঢাকা ডমিনেটরস। রানের খাতা না খুলেই ফিরে যান দলটির তারকা ওপেনার লিটন দাস। তাসকিন আহমেদের করা বলে ক্যাচ আউট হয়ে বিদায় নেন কুমিল্লার এই ওপেনার।

হাতে উইকেট থাকলেও কুমিল্লা ভিক্টোরিয়ান্স যেন ধুঁকছিল। ওপেনিংয়ে নামা মোহাম্মদ রিজওয়ান এক প্রান্তে ধীরে ব্যাটিং করে যাচ্ছিলেন। ইনিংসের শেষের গল্পটা একদম ভিন্ন; খুশদিল শাহ এলেন, ঝড় তুললেন আর রেকর্ড গড়লেন। তাতেই ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে ১৮৪ রানের চ্যালেঞ্জিং স্কোর পেয়ে যায় কুমিল্লা।

আরও পড়ুন: গণতন্ত্র অনেক আগেই উদ্ধার হয়েছে

মাত্র ১৮ বলে ফিফটি করেন খুশদিল। বলের দিক বিবেচনা করলে বিপিএলে এটি যৌথভাবে তৃতীয় দ্রুততম ফিফটি। ১৩ বলে ফিফটি করে সবার উপরে সুনীল নারিন। আর ১৬ বলে ফিফটি আছে আরেক পাকিস্তানি মোহাম্মদ শেহজাদের।

খুশদিলের ২৪ বলের ছোট ইনিংসটি সাজানো ছিল ৭টি চার ও ৫টি ছয়ে। শেষদিকে তিনি এমন ক্যামিও ইনিংস না খেললে কুমিল্লা স্কোরবোর্ডে লড়াকু সংগ্রহ পেত না। ওপেনার লিটন দাস শূন্য রানে ফিরলেও রিজওয়ানকে আউটই করা যায়নি। ফিফটি করেন ৪৫ বলে। এ ছাড়া ২৬ বলে ইমরুল কায়েস ৩৩ ও জনসন চার্লস ১৯ বলে ২০ রান করেছেন।

আরও পড়ুন: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগ

অন্যদিকে, ঢাকার পক্ষে একটি করে উইকেট নেন অধিনায়ক নাসির হোসেন, তাসকিন আহমেদ, মোহাম্মদ ইমরান ও সৌম্য সরকার।

সান নিউজ/জেএইচ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

মানসিক স্বাস্থ্যসেবায় জীবনের অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে: ঢাবি উপাচার্য

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববি...

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সম্পাদক রোটনের মরদেহ দেশে, দাফন হবে রাউজানে

কলকাতার হাসপাতালে ফুসফুসের ক্যানসারে মারা যাওয়া নি...

সৌদির কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক ব...

হাম উপসর্গে পাঁচ বিভাগে ৭ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা