খেলা

বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

স্পোর্টস ডেস্ক: ২০২৩ সালের কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আরও পড়ুন: ব্রাজিলিয়ান তারকা আলভেজ গ্রেফতার

মোট ২১ জন ক্রিকেটার কেন্দ্রীয় চুক্তিতে চুক্তিবদ্ধ হয়েছেন। প্রথমবারের মতো চুক্তিতে জায়গা পেয়েছেন জাকির হোসেন। ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি।

শনিবার (২১ জানুয়ারি) এক বিবৃতে নতুন বছরে চুক্তিবদ্ধ হওয়া মোট ২১ জন ক্রিকেটারের নাম প্রকাশ করেছে বিসিবি।
তিন ফরমেটের জন্য ক্রিকেটারদের সঙ্গে আলাদা আলাদা চুক্তি করেছে ক্রিকেট বোর্ড। তিন ফরমেটেই জায়গা পেয়েছেন ৪জন ক্রিকেটার। তারা হলেন সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ।
এ ছাড়া এবারের চুক্তিতে এসেছেন পেসার খালেদ আহমেদ ও অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। খালেদকে টেস্টে ও মোসাদ্দেককে টি-টোয়েন্টির চুক্তিতে রাখা হয়েছে।

অপরদিকে বাদ পড়েছেন গত বছরের কেন্দ্রীয় চুক্তিাতে থাকা মাহমুদুল হাসান জয়, ইয়াসির আলি, সাদমান ইসলাম ও মোহাম্মদ নাইম শেখ।

আরও পড়ুন: মার্চে আসছে আয়ারল্যান্ড

চুক্তিবদ্ধ ২১ ক্রিকেটার হলেন :

তিন ফরমেট : সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ।
ওয়ানডে ও টি-টোয়েন্টি : শরিফুল ইসলাম, আফিফ হোসেন, মোস্তাফিজুর রহমান।
ওয়ানডে : মাহমুদউল্লাহ রিয়াদ।
ওয়ানডে ও টেস্ট : তামিম ইকবাল, মুশফিকুর রহিম।
টেস্ট ও টি-টোয়েন্টি : নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান।
টেস্ট : মুমিনুল হক, ইবাদত হোসেন, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও জাকির হাসান।
টি-টোয়েন্টি : মোসাদ্দেক হোসেন, নাসুম আহমেদ, শেখ মেহেদী ও হাসান মাহমুদ।

বাদ পড়েছেন : মাহমুদুল হাসান জয়, মোহাম্মদ নাঈম শেখ, ইয়াসির আলী ও সাদমান ইসলাম।

সান নিউজ/জেএইচ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

গবেষণাগারের গণ্ডি পেরিয়ে এআই এখন দৈনন্দিন জীবনের অংশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

ধ্রুব রাঠী: ‘আটক নয়, আমাকে অপহরণ করা হয়েছিল’

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজি...

মোহাম্মদপুরে সড়ক অবরোধ, অফিসগামী মানুষের চরম ভোগান্তি

রাজধানীর মোহাম্মদপুর-বসিলা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশ...

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০৪ জনকে আটক...

সুপারিশপ্রাপ্ত বিচারকদের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার সূচি প্রকাশ

১৮তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষা ২০২৫-এর চ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা