খেলা

মার্চে আসছে আয়ারল্যান্ড

স্পোর্টস নিউজ ডেস্ক : আগামী মার্চে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ এবং একমাত্র টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড।

আরও পড়ুন: ভুল সংশোধন করা হবে

ঘরের মাঠে ওয়ানডে দিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এরপর আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং এক ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান নাদেল চৌধুরী জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে এসব তথ্য জানিয়েছেন।

নাদেল জানান, সিলেটে ওয়ানডে সিরিজ দিয়ে আয়ারল্যান্ডের সফর শুরু হবে। এ উপলক্ষে সবকিছু পুরোপুরি প্রস্তুত রাখা হয়েছে।

সূচি অনুযায়ী , তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ১৮ মার্চ থেকে। পরের দু’টি ওয়ানডে হবে ২০ এবং ২৩ মার্চ। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

আরও পড়ুন: গুজবে কান দেবেন না

ওয়ানডে সিরিজ শেষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।
সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত ২৬, ২৮ এবং ৩০ মার্চ।

এরপর ৪ এপ্রিল থেকে ৮ এপ্রিল একমাত্র টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

প্রসঙ্গত, আন্তর্জাতিক অঙ্গনে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা ১০টি ওয়ানডের ৭টিতে এবং ৫টি টি-টোয়েন্টির ৩টি জয় পেয়েছে বাংলাদেশ। তবে এখন পর্যন্ত আইরিশদের বিপক্ষে কোন টেস্ট ম্যাচ খেলেনি টাইগাররা। ২০১৭ সালে টেস্ট মর্াদা পায় আইরিশরা।

আয়ারল্যান্ডের বিপক্ষে সম্ভাব্য সূচি :

ওয়ানডে :
১ম ওয়ানডে - ১৮ মার্চ, সিলেট
২য় ওয়ানডে- ২০ মার্চ, সিলেট
৩য় ওয়ানডে- ২৩ মার্চ, সিলেট

টি-টোয়েন্টি :
১ম টি-টোয়েন্টি - ২৬ মার্চ, চট্টগ্রাম
২য় টি-টোয়েন্টি - ২৮ মার্চ, চট্টগ্রাম
৩য় টি-টোয়েন্টি - ৩০ মার্চ, চট্টগ্রাম

টেস্ট :
একমাত্র টেস্ট - ৪ থেকে ৮ এপ্রিল, মিরপুর

সান নিউজ/এসআই/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা