সংগৃহীত ছবি
জাতীয়

মার্চে রূপপুর বিদ্যুৎকেন্দ্র চালু

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আগামী বছরের মার্চে চালু হতে যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো উৎপাদনে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত মেগা প্রকল্পটি।

আরও পড়ুন : কবি হেলাল হাফিজ আর নেই

শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিয়ম শেষে এ তথ্য জানান তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, প্রকল্প নিয়ে উপদেষ্টা পরিষদের কিছু প্রশ্ন ও পর্যবেক্ষণ বিস্তারিত জানতে আমরা ঘুরে দেখেছি। নিরপত্তার ক্ষেত্রে সর্বাধুনিক পদ্ধতি মেনে প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব আমরা এর ইতিবাচক প্রভাব দেশের কাজে লাগাতে চাই।

আরও পড়ুন : একদিনে প্রাণ গেল আরও ৪ জনের

তিনি আরও বলেন, বড় প্রকল্প হিসেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের যেটুকু মেয়াদ বেড়েছে, সেটি খুব বেশি নয়। সুদের বিষয়ে রাশিয়ার সঙ্গে সমঝোতার সুযোগ রয়েছে।

এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকাব্বির হোসেন, পাবনা জেলা প্রশাসক মফিজুল হক, পুলিশ সুপার মোর্তজা আলীসহ সব সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা