ছবি: সংগৃহীত
খেলা

মার্টিনেজের গ্লাভস নিলামে বিক্রি

স্পোর্টস ডেস্ক: পুরো কাতার বিশ্বকাপ জুড়েই দুর্দান্ত ছিলেন আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। বিশেষ করে ফাইনাল ম্যাচে তার এক অনন্য রূপ দেখেছে ফুটবল । সেই ফাইনাল ম্যাচে পরা গ্লাভস জোড়া নিলামে বিক্রি করে দিয়েছেন তিনি।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

বিশ্বকাপ জয়ের স্মৃতি লাল ও হালকা সাদা রংয়ের গ্লাভস জোড়া নিজের কাছে স্মারক হিসেবে রেখে দেওয়ার কথা। কিন্তু তিনি ভেবেছেন ক্যানসার আক্রান্ত শিশুদের কথা, তাই সেই গ্লাভস জোড়া নিলামে তুলেন তিনি।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কাতার বিশ্বকাপ ফাইনালে টাইব্রেকারে মার্টিনেজ যে গ্লাভস জোড়া পড়েছিলেন, গত শুক্রবার তা নিলামে ৪৫ হাজার ডলারে বিক্রি হয়েছে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৭ লাখ ১৯ হাজার টাকা।গ্লাভস বিক্রির এ টাকা আর্জেন্টিনার গ্রারাহান হাসপাতালের ক্যানসার ওয়ার্ডে দেওয়া হবে।

আরও পড়ুন: নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে

আর্জেন্টিনার পেডিয়াট্রিক ফাউন্ডেশন বিষয়টি নিশ্চিত করে ইনস্টাগ্রাম পোস্টে জানায়, ‘গ্রারাহানের ছেলেদের সাহায্যের জন্য দিবুর (এমিলিয়ানো মার্টিনেজ) গ্লাভস ৪৫ হাজার ডলারে বিক্রি হয়েছে।’

শুক্রবার গ্লাভসজোড়া নিলামে তোলার সময় ইংল্যান্ড থেকে ভিডিও কলে যোগ দিয়েছিলেন মার্টিনেজ।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করায় ঢাবি শিক্ষার্থীকে মারধর

বেপরোয়া মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পালি ও ব...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

ঢাবিতে জাপান টেক ইন্টার্নশিপ ক্যারিয়ার ইভেন্ট অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা