খেলা

২১০ রানের টার্গেট দিল বাংলাদেশ

স্পোর্ট ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। শুরুতে দুই ওপেনার তামিম ইকবাল এবং লিটন দাসের ব্যাটিং দেখে মনে হচ্ছিল বাংলাদেশের স্কোর নিশ্চিত ২৫০ পার হয়ে যাবে। কিন্তু এরপর নিয়মিত ব্যাটিং ব্যর্থতায় শঙ্কা জাগে দলীয় রান দুইশ ছোঁয়া নিয়ে। শেষ পর্যন্ত ৪৭.২ ওভার খেলে ২০৯ রানে অলআউট হয়েছে টাইগাররা।

আরও পড়ুন : আমার ওপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে

বুধবার (১ মার্চ) মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই হয়েছিল বাংলাদেশের। তবে দলীয় ৩৩ ভাঙে ওপেনিং জুটি। ব্যক্তিগত ১৫ বলে ৭ রান করে বিদায় নেন লিটন দাস। ক্রিস ওকসের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন টাইগার এই ওপেনার।

এরপর তামিমও বেশিক্ষণ টিকতে পারেননি। ৩২ বলে ২৩ রানে থামে অধিনায়কের ইনিংস। এক প্রান্ত তখনো আগলে রাখেন শান্ত। ক্যারিয়ারের প্রথম ফিফটি হাঁকিয়ে এগিয়ে নিচ্ছিলেন বাংলাদেশকে। কিন্ত বেশিদূর যেতে পারেননি ফিফটির পর। ৫৮ রানে ফিরলে আবারও ছন্দপতন ঘটে বাংলাদেশের ইনিংসে।

আরও পড়ুন : এখনও পছন্দ দেশিরাই

মাহমুদউল্লাহও ফেরেন ৩১ রানে। এরপর বিদায় নেন যথাক্রমে মুশফিক (১৬), সাকিব (৮) আফিফ (৯) ও মিরাজ (৭)। শেষ দিকে তাসকিনের ১৪ ও তাইজুলের ১০ রানে দুইশ পার করে বাংলাদেশ।

ইংল্যান্ডের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন জোফরা আর্চার, মার্ক উড, মঈন আলী ও আদিল রশিদ। ১টি করে উইকেট নেন ক্রিস ওকস ও উইল জ্যাকস।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

স্মরণে অমর সুরসাধক কর্তা

সংগীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম শচীন দেব বর্মণ, যাঁকে সবাই পরম শ্রদ্ধা...

শি জিনপিংকে তারেক রহমানের শুভেচ্ছা

চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসি...

অবশেষে জটিলতা কাটলো, কাল আসছে রূপপুরের ইউরেনিয়াম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্...

ভারতীয় নাগরিক রবিউল গুপ্তচরবৃত্তির মামলায় রিমান্ডে

বাংলাদেশে ধ্বংসাত্মক অপরাধে জড়িত থাকার সন্দেহে ৫৪...

মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার

সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা