ছবি : সংগৃহিত
খেলা

বিশ্বকাপের অষ্টম আসর রাতে শুরু

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে শুক্রবার রাতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর শুরু হচ্ছে।

আরও পড়ুন : রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে কেপ টাউনে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।

২০২১ সালের ৩০ নভেম্বর পর্যন্ত আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা সাতটি দল টুর্নামেন্টে সরাসরি খেলার সুযোগ পায়। বাছাইপর্ব খেলে শেষ দুই দল হিসেবে মূল প্রতিযোগিতায় জায়গা পায় বাংলাদেশ ও আয়ারল্যান্ড।

অন্যদিকে স্বাগতিক দেশ হিসেবে সরাসরি খেলার সুযোগ পায় দক্ষিণ আফ্রিকা।মূল লড়াইয়ে নামার আগে আইসিসির নির্ধারিত দু’টি প্রস্তুতিমূলক ম্যাচে খেলেছে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১০টি দলই। এরমধ্যে দু’টি ম্যাচই হেরেছে বাংলাদেশ।

আরও পড়ুন : ফের সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

বিশ্বকাপে এবার দুই গ্রুপে ভাগ হয়ে মোট ১০টি দল অংশ নিচ্ছে। গ্রুপ এ’তে আছে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। গ্রুপ ‘বি’তে আছে বর্তমান ভারত, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।

আসরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কেপটাউনের নিউল্যান্ডস ক্রিকেট মাঠ, পার্লের বোল্যান্ড পার্ক ও ঘেবেখার সেন্ট জর্জেস পার্ক ক্রিকেট স্টেডিয়ামে।

আগামী ২১ ফেব্রুয়ারি শেষ হবে গ্রুপপর্বের ম্যাচ। একদিন বিরতি দিয়ে ২৩ ফেব্রুয়ারি প্রথম ও ২৪ ফেব্রুয়ারি দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। আর ২৬ ফেব্রুয়ারি হবে ফাইনাল। তবে সেমিফাইনাল ও ফাইনালের জন্য রিজার্ভ ডে থাকছে।

আরও পড়ুন : ভূমিকম্পে তুরস্কের গোলরক্ষকের মৃত্যু

২০২০ সালে অনুষ্ঠিত গত আসরে ঘরের মাঠে শিরোপা জিতেছিলো অস্ট্রেলিয়া। ফাইনালে ভারতকে ৮৫ রানে হারায় অসিরা। সাত আসরের মধ্যে সবচেয়ে বেশি পাঁচবার শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া।

একবার করে শিরোপা জয় করেছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। চার আসরে অংশ নিয়ে প্রতিবারই প্রথম রাউন্ড থেকে বিশ্বকাপ মিশন শেষ করে বাংলাদেশ।

বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী রোববার (১২ ফেব্রুয়ারি) শ্রীলঙ্কার বিপক্ষে।

আরও পড়ুন : আবারও সাম্বা ডি'অর’ জিতলেন নেইমার

বিশ্বকাপে বাংলাদেশের খেলার সূচি :

তারিখ ম্যাচ সময়

১২ ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা রাত ১১টা

১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া রাত ১১টা

১৭ ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সন্ধ্যা ৭টা

২১ ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা রাত ১১টা

সান নিউজ/জেএইচ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা