খেলা

ফের সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : সাফ চ্যাম্পিয়নশিপে আরও একটি ফাইনালে বাংলাদেশ। এবার প্রতিপক্ষ নেপাল। রেফারির শেষ বাঁশি বাজতেই কমলাপুর স্টেডিয়ামের গ্যালারিতে দর্শকের উল্লাস। বাংলার মেয়েদের আরও একটি অর্জন। আবারো নারীদের অনূর্ধ্ব-২০ সাফ ফুটবলে চাম্পিয়ন বাংলাদেশ। কোচিং স্টাফ থেকে শুরুকরে খেলোয়াড় সবাই ছুটছেন মাঠজুড়ে। অনন্দে আত্মহারা সবাই। এর একটু পরই শিরোপা উৎসবে মেতে উঠেন শামসুন্নাহার-রূপনা চাকমারা।

আরও পড়ুন :ভূমিকম্পে তুরস্কের গোলরক্ষকের মৃত্যু

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) নেপালকে ৩-০ গোলে হারিয়ে অপরাজিত থেকেই অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের শ্রেষ্ঠত্ব ধরে রাখলো বাংলাদেশ। দুই বছর আগে অনূর্ধ্ব-১৯ ফরম্যাটে ভারতকে হারিয়ে দ্বিতীয় শিরোপা জিতেছিল লাল সবুজের মেয়েরা।

নারী ফুটবলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম সফল দল। ২০১৭ সাল থেকে সাফের বয়স ভিত্তিক নারী টুর্নামেন্টের সবকটিতেই ফাইনাল খেলেছে বাংলাদেশ। এটি দক্ষিণ এশিয়ায় নারীদের বয়স ভিত্তিক পর্যায়ে চতুর্থ শিরোপা। অন্যদিকে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম নারীদের তৃতীয় শিরোপা জয়ের ভেন্যু।

আরও পড়ুন :ভুটানকে গুড়িয়ে ফাইনালে বাংলাদেশ

এবারের অ-২০ টুর্নামেন্টে শুরুটা হয়েছিল নেপালকে হারিয়ে। ফাইনালে সেই নেপালের বিপক্ষেেই ৩-০ গোলে জিতল বাংলাদেশ।

ফাইনালে আজ নেপালের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ। ম্যাচের শেষ দিকে আরেকটি গোল করে তারা। নেপালের রক্ষণ চিড়ে গোলের দেখা পেতে অনেক সময় লেগেছে। প্রথমার্ধে চার মিনিটের ব্যবধানে দুটি গোল করে স্বাগতিকরা।

আরও পড়ুন :এশিয়া কাপ পাকিস্তানে!

সতীর্থের বাড়ানো পাসে আকলিমা খাতুন বল নিয়ে ঢুকতে পারেননি। ছোট ডি বক্সের সামনে প্রতিপক্ষের বাধায় পড়ে যান। নেপালের ফুটবলার তা বিপদমুক্ত করতে গেলে রিপার পায়ে বল পড়ে এবং বক্সের বাইরে থেকে বল উড়িয়ে জালে জড়ান বাংলাদেশের ১০ নম্বর জার্সিধারী। ৪২তম মিনিটের গোলে এগিয়ে যাওয়ার পর দুর্দান্ত খেলতে থাকে বাংলাদেশ।

যোগ করা সময়ের শুরুতে নেপালি খেলোয়াড় লাফানো বল আটকাতে ব্যর্থ হন। এই সুযোগে বল পেয়ে যান আকলিমা খাতুন, আলতো টোকায় তিনি বল বাড়ান শামসুন্নাহার জুনিয়রের দিকে। তারপর বল টেনে নিয়ে গোলরক্ষককে একা পেয়ে নিচু শটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক।

আরও পড়ুন :৬ বলে ছয় ছক্কা হাঁকালেন ইফতেখার

ম্যাচ শেষ হওয়ার চার মিনিট আগে রিপার ফ্রি কিক থেকে দূরের পোস্টে দাঁড়ানো উন্নতি খাতুন তৃতীয় গোল করেন। শামসুন্নাহার প্রতিপক্ষ খেলোয়াড়ের ফাউলে বক্সের বাইরে পড়ে যান। সেই ফ্রি কিক কাজে লাগিয়ে ব্যবধান আরো বাড়ায় বাংলাদেশ।

নেপালকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। এরপর ভারতের সঙ্গে ম্যাচ গোলশূন্য ড্র হয়। এরপর তৃতীয় ম্যাচে ভুটানকে ৫-০ গোলে হারায় তারা।

আরও পড়ুন :প্রথম গোল পেলেন রোনালদো

গত বছরের সেপ্টেম্বরে কাঠমান্ডুতে বাংলাদেশ নারী ফুটবলের জাতীয় দল স্বাগতিক নেপালকে হারিয়ে দক্ষিণ এশিয়ার সেরা হয়েছিল। সেই টুর্নামেন্টের পর ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল অনূর্ধ্ব-১৫ সাফ। ওই টুর্নামেন্টে বাংলাদেশকে পরাজিত করে নেপাল চ্যাম্পিয়ন হয়। পাঁচ মাসের মধ্যে সাফ পর্যায়ে বাংলাদেশ-নেপালের তৃতীয় শিরোপা লড়াই হয় আজ। অ-১৫ পর্যায়ে ব্যর্থ হলেও অ-২০ টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলার মেয়েরা।
সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা