ছবি : সংগৃহিত
খেলা
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)

সহজ জয় পেল সিলেট স্ট্রাইকার্স

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের উদ্বোধনী ম্যাচে সহজ জয় পেল সিলেট স্ট্রাইকার্স। ৮ উইকেট ও ৪৫ বল হাতে রেখেই চট্টগ্রামের বিপক্ষে ৯০ রানের টার্গেট পূরন করে মাশরাফির দল।

আরও পড়ুন : চট্টগ্রামকে ৮৯ রানে থামিয়ে দিল সিলেট

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ধুঁকতে থাকে চ্যালেঞ্জার্সের ব্যাটাররা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে মাত্র ৮৯ রান তোলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ৯০ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে ৭ ওভার ৩ বল হাতে রেখে ৮ উইকেটের বড় জয় পায় সিলেট স্ট্রাইকার্স।

ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় চট্টগ্রাম। ইনিংসের তৃতীয় ওভারে দলীয় ১১ রানে সাজঘরে ফেরেন মেহেদী মারুফ, প্রথম উইকেট হারায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ১৪ বলে ১১ রান করে রান আউটের শিকার হন তিনি ।

এরপর দলীয় ১৮ রানে আরেক ওপেনার দারউইশ রসুলির উইকেট হারায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ৯ বলে মাত্র ৩ রান করে সাজঘরের পথ ধরেন তিনি।

আরও পড়ুন : টাইটেল স্পন্সর ইস্পাহানি, পাওয়ার্ড বাই মিনিস্টার গ্রুপ

রসুলির বিদায়ের পর আবারও উইকেট হারায় চ্যালেঞ্জার্স। অধিনায়ক শুভাগত হোম দলীয় ২২ রানে ৭ বলে মাত্র ১ রান করে আউট হন। এরপর আল আমিন ও আফিফ হোসেন মিলে চাপ সামলানোর চেষ্টা করেন। তবে ইনিংসের ১০ম ওভারে দলীয় ৪৪ রানে ২০ বলে ১৮ রান করে আউট হন আল আমিন।

এরপর ক্রিজে এসেই আউট হন উসমান খান। দলীয় ৪৭ রানে ৪ বলে মাত্র ২ রান করে আউট হন তিনি। উসমান খানের বিদায়ের পর ক্রিজে আসেন উনমুক্ত চাঁদ।

আফিফ হোসেন ও উনমুক্ত চাঁদ মিলে ইনিংস মেরামতের চেষ্টা করেও সফল হতে পারেন নি। দলীয় ৬২ রানে ১০ বলে ৫ রান করে আউট হন উনমুক্ত চাঁদ।

আরও পড়ুন : টস জিতে ফিল্ডিংয়ে সিলেট

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স মাত্র ৬২ রানেই হারায় ৬ উইকেট। এরপর ক্রিজে নামেন মৃত্যুঞ্জয় চৌধুরী। দলীয় ৬৭ রানে ৪ বলে ৩ রান করে আউট হন মৃত্যুঞ্জয়। এক পাশে নিয়মিত উইকেট হারালেও আফিফ হোসেন অন্যপ্রান্তের উইকেট আগলে রেখে খেলতে থাকেন।

কিন্তু ইনিংসের ১৬তম ওভারে দলীয় ৭৪ রানে তিনিও আউট হন। মোহাম্মদ আমিরের বলে দলের হয়ে সর্বোচ্চ ২৩ বলে ২৫ রান করে আউট হন তিনি।

আফিফের বিদায়ের পর ইনিংসের ১৯তম ওভারে দলীয় ৮০ রানে ১৫ বলে ৮ রান করে আউট হন নিহাদুজ্জামান। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ৮৯ রান সংগ্রহ করতে সক্ষম হয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

আরও পড়ুন : দুপুরে মাঠে গড়াচ্ছে বিপিএল

সিলেট স্ট্রাইকার্সের পক্ষে সর্বচ্চ ৪টি উইকেট নেন রেজাউর রহমান রাজা। মোহাম্মদ আমির নেন ২টি উইকেট। একটি করে উইকেট নেন অধিনায়ক মাশরাফি ও নেদারল্যান্ডের অলরাউন্ডার অ্যাকিরমান।

৯০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় ওভারে প্রথম উইকেট হারায় সিলেট স্ট্রাইকার্স। দলীয় ১২ রানে ওপেনার কলিন অ্যাকিরমানকে সাজঘরে ফেরান পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী।

তবে এরপর শুরুর ধাক্কা সামলে নেন ওয়ান ডাউনে নামা জাকির হোসেন ও ওপেনার নাজমুল শান্ত।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

দু'জন মিলে ৫০ রানের পার্টনারশিপ গড়েন ৪০ বলে। জাকির ও নাজমুল শান্তর ব্যাটে ভর করে জয়ের সুবাস পেতে থাকে সিলেট স্ট্রাইকার্স।

জয় থেকে ১৫ রান দূরে থাকতে আউট হন জাকির হোসেন। তিনি ২৭ রান করেন ২১ বল থেকে। জাকিরের বিদায়ের পর ক্রিজে নামেন মুশফিকুর রহিম।

আরও পড়ুন : আল নাসরের প্রথম ম্যাচে নেই রোনালদো!

শেষ পর্যন্ত আর কোন উইকেট না হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় সিলেট স্ট্রাইকার্স। নাজমুল শান্ত ৪১ বলে ৪৩ ও মুশফিক ৮ বলে ৬ রান করে অপরাজিত থাকেন।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পক্ষে ১টি করে উইকেট নেন মৃত্যুঞ্জয় চৌধুরী ও মালিন্দা পুষ্পকুমারা।

সান নিউজ/জেএইচ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা