ছবি : সংগৃহিত
খেলা

আল নাসরের প্রথম ম্যাচে নেই রোনালদো!

স্পোর্টস ডেস্ক : আল নাসরের জার্সিতে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) প্রথম ম্যাচে খেলতে পারবেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। দুই ম্যাচ বহিষ্কার হওয়ার কারণে খেলা হচ্ছে না এই পূর্তগিজ তারকার।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

২০২২ সালের এপ্রিলে প্রিমিয়ার লিগের ম্যাচে তার দল ম্যানচেস্টার ইউনাইটেড এভার্টনের কাছে হারের পর সাজঘরে ফেরার সময় এক খুদে ভক্তের মোবাইল আছড়ে ভেঙে ফেলেন রোনালদো। ফলে তাকে দুই ম্যাচের জন্য বহিষ্কার করা হয় ।

প্রিয় খেলোয়ড়কে কাছে দেখতে পেয়ে ছবি তোলার জন্য মোবাইল বাড়িয়েছিল ১৪ বছরের জেকব হার্ডিং। সেদিন ম্যাচ হেরে যাওয়ায় মাথা গরম ছিল রোনালদোর।

রাগে ফোনটা টেনে নিয়ে মাটিতে আছড়ে ফেলেন তিনি। জেকবের মা সারাহ ক্ষোভ উগরে দিয়েছিলেন রোনালদোর ওপর। এই ঘটনার পরে প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিয়েছিলেন রোনালদো।

আরও পড়ুন : যে পারে সে সবসময়ই পারে

মারসেসাইড পুলিশ তাকে ডেকে সতর্ক করে দিয়েছিল। আলাদা করে তদন্তে নামে এফএ। সেই তদন্তেই তার ওপর নেমে আসে শাস্তির খাঁড়া। দুই ম্যাচ বহিষ্কার করা হয় তাকে।

সেই শাস্তির খাঁড়া সরেনি ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পরেও । বৃহস্পতিবার আল তায়ের বিরুদ্ধে তার অভিষেক হওয়ার সম্ভাবনা ছিল। আপাতত খেলা হচ্ছে না তার।

আরও পড়ুন : আমি অনন্য খেলোয়াড়

ম্যানইউ বিশ্বকাপের আগে শেষ ম্যাচ খেলে ফুলহ্যামের বিরুদ্ধে এবং বিশ্বকাপের পরে প্রথম ম্যাচ খেলে বার্নলের বিরুদ্ধে। ম্যানইউয়ের সঙ্গে চুক্তি বাতিল হওয়ায় এই দু’টি ম্যাচেই দলে ছিলেন না রোনালদো । ফলে ওই নিষেধাজ্ঞা তার নতুন ক্লাব নসরের প্রথম দু’টি ম্যাচেই কার্যকর হবে।

প্রসঙ্গত, প্রিয় খেলোয়াড়ের খেলা দেখতে আল তায়ের বিরুদ্ধে ম্যাচে টিকিট কেটে ফেলেছিলেন প্রায় ২৮ হাজার আল নাসর সমর্থক। তাদের আশা ভেস্তে দিল রোনাল্ডোর দুই ম্যাচ নিষেধাজ্ঞা।

সান নিউজ/জেএইচ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা