ছবি-সংগৃহীত
খেলা

চিরনিদ্রায় শায়িত কিংবদন্তি পেলে

সান নিউজ ডেস্ক: বিশ্বের সবচেয়ে উঁচু সমাধিস্থল মেমোরিয়াল নেকরোপোল একিউমেনিকায় ফুটবলের রাজা কিংবদন্তি পেলে চিরনিদ্রায় শায়িত হলেন। প্রিয় ক্লাব সান্তোসের মাঠ ভিলা বালমিরো থেকে বের হচ্ছিল পেলের মরদেহ। ২০ লাখের বেশি লোক তাকে শেষ শ্রদ্ধা জানায় সেখানে।

আরও পড়ুন: ৪ প্রতিষ্ঠানে নতুন ডিজি

নবনির্বাচিত ব্রাজিরিয়ান প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডা সিলভাও তাকে সম্মান জানান।

পেলের শবদেহ রাস্তায় বের করা হলে লাখ লাখ মানুষ দূর থেকে তার জন্য হাত তুলে প্রার্থনা করতে থাকেন। সবার চোখেই ছিল অশ্রু। তাদের মধ্যে ছিলেন এমন অনেক অল্পবয়সী ভক্ত, যারা জীবনে পেলেকে দেখেননি।

সান্তোসের স্টেডিয়াম ভিলা বেলমিরো থেকে সমাধিস্থল মেমোরিয়াল নেকরোপোল একিউমেনিকার পর্যন্ত পুরো রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছেন হাজার হাজার ভক্ত-অনুরাগী। তার শেষবারের মতো বিদায় জানান ফুটবলের রাজাকে।

আরও পড়ুন: মস্তিষ্কেও ছড়ায় করোনা

ভিলা বেলমিরো থেকে শবযাত্রা যায় ক্যানাল-৬ সড়ক দিয়ে। সেখানে পেলের শতবর্ষী মা থাকেন। শেষবারের মতো ছেলেকে দেখেন এবং বিদায় জানান তার শয্যাশায়ী মা সেলেস্তে আরানতেস।

ব্রাজিলিয়ান সুপ্রিম কোর্টের বিচারক গিলমার মেন্দেস ছিলেন এই অন্তিমযাত্রায়। তিনি বলেন, ‘এটা খুবই দুঃখের মুহূর্ত। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এই দেশের কাছে এই লিজেন্ডারি খেলোয়াড় কতটা অমূল্য ছিলেন।’

মায়ের কাছ থেকে বিদায় নিয়ে পেলের মরদেহ যায় সবচেয়ে উঁচু সমাধিস্থল মেমোরিয়াল নেকরোপোল একিউমেনিকায়। আনুষ্ঠানিকতা শেষে সেখানেই পরিবারের সদস্যদের উপস্থিতিতে পেলেকে সমাহিত করা হয়।

২০২১ সালের সেপ্টেম্বরে কোলন ক্যানসারে আক্রান্ত হন পেলে। মেডিক্যাল সেন্টার জানায়, ক্যানসারের কারণে বেশ কিছু অর্গ্যান কাজ করছিল না তার। সবশেষ এক মাস হাসপাতালে চিকিৎসাধীন থেকে গত ২৯ ডিসেম্বর না ফেরার দেশে পাড়ি জমান কিংবদন্তি।

আরও পড়ুন: সেই দুই রাজস্ব কর্মকর্তা ক্লোজড

ইনজুরির কারণে একটি কিডনি হারান পেলে। বেঁচে ছিলেন একটি কিডনি নিয়ে। এছাড়া নিতম্বের সমস্যার কারণে চলাফেরাও করতে পারেন না নিজ থেকে, হুইলচেয়ার ব্যবহার করতেন কয়েক বছর ধরে।

প্রসঙ্গত, পেলে একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবলার, যিনি আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলতেন। ব্রাজিলের হয়ে তিনি ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬ ও ১৯৭০ সালের বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় অংশ নেন।

তিনি ব্রাজিলের জাতীয় দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ও তিনবার বিশ্বকাপজয়ী একমাত্র ফুটবলার।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা