খেলা

৪০৪ রানের সংগ্রহ ভারতের

সান নিউজ ডেস্ক: ৪০৪ রানে প্রথম ইনিংস শেষ সফরকারী ভারতের। সেট ব্যাটার শ্রেয়াস আয়ারকে সকাল সকাল তুলে নিয়ে বেশ স্বস্তিতেই ছিল বাংলাদেশ। কিন্তু অষ্টম উইকেটে রবিচন্দ্রন অশ্বিন আর কুলদ্বীপ যাদব ৩৩.৩ ওভার খেলে গড়েন ৮৭ রানের বড় এক জুটি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে বড় সংগ্রহে

আরও পড়ুন : জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

শ্রেয়াস আইয়ার ব্যক্তিগত ৮৬ রানে আউট হওয়ার পর রবিচন্দ্রন অশ্বিন ও কুলদীপ যাদব হাল ধরেছিলেন। তাদের জুটি একশ ছাড়ানোর পথে ছিল। কিন্তু হাফ সেঞ্চুরির পর ইনিংস লম্বা করতে পারেননি অশ্বিন। ১১৩ বলে ৫৮ রানে মেহেদী হাসান মিরাজের শিকার হন তিনি স্টাম্পিং হয়ে। ভাঙে ৯২ রানের জুটি। পরের দুই ওভারে তাইজুল ইসলাম থামান কুলদীপকে (৪০), ৪ রানে মিরাজের শিকার হন মোহাম্মদ সিরাজ।

৬ উইকেটে ২৭৮ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাটিং করতে নামে ভারত। স্বীকৃত ব্যাটারদের মধ্যে ছিলেন কেবল শ্রেয়াস আইয়ার। সকাল সকাল সেই কাঁটা উপড়ে নেন এবাদত হোসেন। ১৯২ বলে ১০ বাউন্ডারিতে ৮৬ রান করেন আইয়ার।

২৯৩ রানে ভারত হারায় ৭ উইকেট। মনে হচ্ছিল, তিনশোর আশেপাশেই অলআউট হয়ে যাবে সফরকারিরা। কিন্তু লোয়াার অর্ডারের রবিচন্দ্রন অশ্বিন আর কুলদ্বীপ যাদব সেই হিসেব বদলে দেন। ২০০ বল খেলে তারা গড়ে ফেলেন ৮৭ রানের গুরুত্বপূর্ণ এক জুটি।

অবশেষে এই জুটিটি ভাঙেন মেহেদি হাসান মিরাজ। টাইগার অফস্পিনারকে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে বলের লাইন মিস করেন অশ্বিন, উইকেটরক্ষক নুরুল হাসান সোহান সহজেই ভেঙে দেন স্টাম্প। ১১৩ বলে ২টি করে চার-ছক্কায় অশ্বিনের ইনিংসটি ছিল ৫৮ রানের।

আরও পড়ুন : মরক্কোকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ফ্রান

অশ্বিন আউট হওয়ার পর অবশ্য কুলদ্বীপও বেশিক্ষণ টিকতে পারেননি। পরের ওভারেই তাইজুল এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তাকে (৪০)। ১৩৩.৫ ওভারে ভারত অলআউট হয় ৪০৪ রানে।

বাংলাদেশের দুই স্পিনার তাইজুল ইসলাম আর মেহেদি হাসান মিরাজ নিয়েছেন ৪টি করে উইকেট।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা