খেলা

বেলে আটকে গেল মার্কিন জয়

স্পোর্টস ডেস্ক: শেষ বাঁশি বাজা থেকে মাত্র মিনিট কয়েক দূরে। তখনো হাল ছাড়েনি ওয়েলস। ৮২ মিনিটে ৬৪ বছর পর বিশ্বকাপের মঞ্চে প্রথম গোলটি করেন গ্যারাথ বেল। আল রাইয়ানে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হওয়া এই ম্যাচে শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়ে যুক্তরাষ্ট্র-ওয়েলস। গ্রুপ বি থেকে প্রথম খেলতে নেমে দুই দলই ১ পয়েন্ট করে নিয়ে হাসিমুখেই মাঠ ছেড়েছে।

আরও পড়ুন: ৬ গোলে বিধ্বস্ত ইরান

পুরো ম্যাচে মাঝমাঠ দখল করে রাখলে তেমন সুযোগ তৈরি করতে পারছিল না যুক্তরাষ্ট্র। অবশেষে সেই সুযোগটি আসে ৩২তম মিনিটে। মাঝমাঠ থেকে বল পেয়ে চেলসির উইঙ্গার পুলিসিচের বাড়ানো বলে ডি বক্সের ভেতর থেকে গোলরক্ষককে পরাস্ত করে দলকে এবারের বিশ্বকাপে প্রথম গোল এনে দেন টিমোথি উইয়াহ। প্রথমার্ধের শেষে যুক্তরাষ্ট্র আরও কিছু গোলের সুযোগ তৈরি করলেও সেগুলো ওয়েলস রক্ষণভাগে এসে পরাস্ত হয়। ফলে এক গোলের লিড নিয়ে খুশি থাকতে হয় অল আমেরিকানদের।

বেলকে ডি বক্সে ফাউল করে যুক্তরাষ্ট্র। ৮২ মিনিটে পেনালটি পেয়ে গোল দিতে কোনো ভুল করেননি তারকা এই স্ট্রাইকার। উল্লাসে ভাসে ওয়েলস। এই নিয়ে জাতীয় দলের হয়ে ৪১টি গোল করেছেন বেল। আর প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমে প্রথম ম্যাচেই গোলের দেখা পান তিনি। সমতা আসার পর আর কোনো দলই গোলের মুখ দেখেনি।

আরও পড়ুন: ২ গোলে জিতে ডাচদের উৎসব

দুই দলই লড়েছে নিজেদের সেরাটা দিয়ে। ম্যাচে মোট আক্রমণ হয় ১৭টি। যুক্তরাষ্ট্র ৭টি শট নেয় আর ওয়েলস নেয় ১০টি। ১৯৫৮ সালে সবশেষ বিশ্বকাপ খেলেছিল ওয়েলস। এরপর আবার খেলতে অপেক্ষা করতে হয় ৬৪ বছর। প্রথম ম্যাচে জয়ে রাঙাতে না পারলেও হারতে হয়নি তাদের। দুই দলের তিন দেখায় দুটি ম্যাচই ড্র হয়। ২০০৩ সালে একটি ম্যাচে ২-০ গোলে জিতে যুক্তরাষ্ট্র।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা