খেলা

২ গোলে জিতে ডাচদের উৎসব

স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপে আল থুমামা স্টেডিয়ামে গ্রুপ ‘এ’র ম্যাচে সেনেগালকে সোমবার রাতে ২-০ গোলে হারায় নেদারল্যান্ডস। এই গ্রুপ থেকে প্রতিটি দল খেলেছে ১টি করে ম্যাচে। জয় পেয়েছে ইকুয়েডর-নেদারল্যান্ডস আর হেরেছে কাতার-সেনেগাল।

আরও পড়ুন : জাভায় ভূমিকম্প, নিহত বেড়ে ১৬২

মানেবিহীন সেনেগালকে হারিয়ে বিশ্বকাপে ডাচদের শুভ সূচনা।ম্যাচের ৮৪ মিনিটে গাকপো এবং খেলা শেষের অতিরিক্ত সময়ের অষ্টম মিনিটে গোল করে দলকে বিশ্বকাপে শুভ সূচনা এনে দেন ক্লাসেন।

যোগ করা সময়ের ৯ মিনিটে আবার গোল। এবার ক্লাসেন। ডিপাইয়ের শট ঝাঁপিয়ে পড়ে গোল বাঁচালেও বল ধরে রাখতে পারেননি সেনেগালের গোলরক্ষক মদি। ফিরতি শটে গোল দিতে ভুল করেননি বদলি নামা ক্লাসেন। ৭৯তম মিনিটে মাঠে আসেন তিনি। এরপরেই বাজিমাত।

অথচ পুরো ম্যাচ জুড়েই দুর্দান্ত খেলে সেনেগাল। তাদের আক্রমণেও ধার ছিল বেশি। মোট ১৯টি শট নেয় আফ্রিকান দেশটি। অন টার্গেট ছিল ৪টি। কিন্তু একটিও গোল হলো না। মানে বিহীন সেনেগাল ভুগেছে একজন ফিনিশারের অভাবে। অন্যদিকে ১৩টি আক্রমণ করে নেদারল্যান্ডস। তার মধ্যে দুটিই গোল। বল দখলের লড়াইয়ে অবশ্য এগিয়ে ছিল নেদারল্যান্ডস। ম্যাচের ৫৪ শতাংশ বল ছিল তাদের পায়ে।

আরও পড়ুন : চীনে কারখানায় অগ্নিকাণ্ড, নিহত ৩৬

অন্যদিকে হেরে কিছুটা বিপাকেই পড়লো সেনেগাল। কারণ এর পরের ম্যাচে জয় না পেলে বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কা জাগবে তাদের।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা