ক্রিস্টিয়ানো রোনালদো
খেলা

আমার সতীর্থদের বিরক্ত করবেন না

সান নিউজ ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো বলেছেন, সব কিছুর একটা নির্দিষ্ট সময় আছে। আপনাদের দৃষ্টিতে মনে হতে পারে এখনই সেই নির্দিষ্ট সময়। কখনো আপনারা সত্য লিখেন, কখনো মিথ্যা লিখেন। আসলে আমাকে নিয়ে কে কি ভাবলো সেটা ভেবে আমি চিন্তিত হতে চাই না। যখন আমার কথা বলার প্রয়োজন হয়, তখনই আমি কথা বলি। সবাই জানে আমি কে, আমি কিসে বিশ্বাস করি।

আরও পড়ুন: ফাইনাল খেলবে আর্জেন্টিনা

শনি ও রোববার সংবাদ সম্মেলনে বার্নার্ডো সিলভা ও রুবেন নেভেসের কাছে রোনালদোর বিষয়ে সাংবাদিকরা নানান প্রশ্ন করেছেন। তার আগে ব্রুনো ফার্নান্দেসের সঙ্গে তার কথা কাটাকাটি হওয়ার বিষয় নিয়ে খবর প্রকাশিত হয়।

রোনালদো সেসব বিষয় উড়িয়ে দিয়ে বলেন, ‘এক সপ্তাহ ধরে আমরা খেলছিলাম। ব্রুনোর বিমান দেরি করেছিল। সে কারণে তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম— তুমি কি নৌকায় চড়ে এসেছো?

দয়া করে আমার সতীর্থদের কাছে আমার বিষয়ে জানতে চেয়ে বিরক্ত করবেন না। আমার সম্পর্কে অন্য খেলোয়াড়ের কাছে কিছু জানতে চাইবেন না। এখন বিশ্বকাপ চলে। বিশ্বকাপ নিয়ে যতো খুশি প্রশ্ন করুন।’

আরও পড়ুন: বিশেষ আমন্ত্রণে কাতারে এরদোয়ান

প্রসঙ্গত, ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সময়টা ভালো যাচ্ছে না ক্রিস্টিয়ানো রোনালদোর। তার এক সাক্ষাৎকারকে ঘিরে তৈরি হয়েছে নানা আলোচনা-সমালোচনা। তাতে করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন রোনালদো।

তাইতো সংবাদমাধ্যমের কর্মীরা তাকে নাগালে না পেলে তার সম্পর্কে সতীর্থদের কাছ থেকে জানার চেষ্টা করে। তারা যা বলে সেটা অনেক সময় ভিন্নভাবে উপস্থাপন করে। বিষয়টি রোনালদোরও দৃষ্টিগোচর হয়েছে। তাইতো সোমবার (২১ নভেম্বর) তিনি সাংবাদিকদের অনুরোধ করেছেন তার বিষয় নিয়ে সতীর্থদের জিজ্ঞাসা করে যেন বিরক্ত না করা হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা