খেলা
জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী

ফাইনাল খেলবে আর্জেন্টিনা

সান নিউজ ডেস্ক: ব্রাজিলিয়ান জ্যোতিষী অ্যাথোস সালোমি বলেছেন, এবার ব্রাজিলের কোনো সম্ভাবনা দেখছি না। হয়তো ফাইনালে উঠবে; কিন্তু চ্যাম্পিয়ন হতে পারবে না।’

আরও পড়ুন: বাংলাদেশি যুবক নেইমারের ‘বন্ধু’

তবে এর আগে ২০১১ সালে তিনি একবার বলেছিলেন ২০২২ সালে ষড়ভূজের মধ্যে সেরা হবে ব্রাজিল। তার এই ষড়ভূজকে ছয় মহাদেশ হিসেবে ব্যাখ্যা করেন অনেকে। সে প্রসঙ্গে অ্যাথোস বলেন, ‘আমি কখনও কাতারের কথা বলিনি।’

ব্রাজিলের এই ভবিষ্যদ্বক্তার কথা অনুযায়ী, কাতার বিশ্বকাপের ফাইনালে যেতে পারে পাঁচটি দল। দলগুলো হলো আর্জেন্টিনা, ব্রাজিল, বেলজিয়াম, ফ্রান্স এবং ইংল্যান্ড। যদিও সেমিফাইনালে ওঠার সম্ভাবনা তার নিজের দেশের নেই বলে জানিয়েছেন অ্যাথোস।

আরও পড়ুন: ফের বিশ্বকাপ জয়ের সময় এসেছে

তাহলে কারা খেলবে ফাইনাল? ব্রাজিলের জনপ্রিয় এই জ্যোতিষী বলেন, ‘ট্যাঙ্গোর দেশ এবং মধ্য ইউরোপের একটি দেশ মুখোমুখি হবে ফাইনালে।’

অ্যাথোসের বক্তব্য অনুযায়ী, ১৮ ডিসেম্বরের ফাইনালের দু’দল হলো আর্জেন্টিনা এবং ফ্রান্স। কাতার বিশ্বকাপ শুরুর আগের দিন অ্যাথোস অবশ্য চ্যাম্পিয়ন দলের নাম বলেননি।

অ্যাথোসকে ডাকা হয় ‘দ্য লিভিং নস্ত্রাদামুস’ বলে। গত কয়েক বছরে তার কয়েকটি বড় ভবিষ্যদ্বাণী মিলে যাওয়ায় ফুটবলপ্রেমীদের একাংশ ধরে নিয়েছে এবার বিশ্বকাপ উঠবে লিওনেল মেসির হাতেই। অ্যাথোস মানুষের কৌতূহল বাড়িয়ে বলেছেন, ‘আশা এবং প্রার্থনা করুন, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। আকাশ থেকে যেন বিমান ভেঙে না পড়ে।’

আরও পড়ুন: মেসি একজন ভালো মানুষ

এর আগে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ কিংবা কোভিড-১৯ সম্পর্কে নিখুঁত ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি। এ দুটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে নিখুঁত ভবিষ্যদ্বাণী করার পরপরই আলোচনায় উঠে আসে জ্যোতিষী অ্যাথোস সালোমির নাম। এবার বিশ্বকাপ শুরুর আগেই তিনি জানিয়ে দিলেন, কারা খেলবে ফাইনাল এবং কারা হবে চ্যাম্পিয়ন।

অ্যাথোস সালোমি একজন ব্রাজিলিয়ান। তার ভবিষ্যদ্বাণী অনুযায়ী কাতার বিশ্বকাপে নেইমারদের চ্যাম্পিয়ন হওয়ার কোনো সম্ভাবনা নেই। এক দশকের বেশি সময় ধরে অ্যাথোসের বেশ কিছু ভবিষ্যদ্বাণী মিলে গেছে। এ কারণে তার কথা অনেকেই বিশ্বাস করেন।

আরও পড়ুন: রাতে শুরু হচ্ছে বিশ্বযুদ্ধ

এবারের বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ সময় আজ রাত ১০টায় স্বাগতিক কাতারের মুখোমুখি হবে ইকুয়েডর। ম্যাচটি হবে আল বাইত স্টেডিয়ামে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা