চ্যালেঞ্জিং টার্গেট দিল বাংলাদেশ
খেলা

চ্যালেঞ্জিং টার্গেট দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : জিতলেই নিশ্চিত সেমিফাইনাল, হারলেই বিদায়। এমন সমীকরণে টস জিতে আগে ব্যাট করে পাকিস্তানকে ১২৮ রানের চ্যালেঞ্জিং স্কোর দিয়েছে বাংলাদেশ।

আরও পড়ুন : অবশেষে প্রোটিয়াদের বিদায়

এদিকে সেমিফাইনালে যেতে পাকিস্তানকে ১২৮ রান করতে হবে। বিপরীতে বাংলাদেশের লক্ষ্য থাকবে ১২৭ রানের আগেই পাকিস্তানকে বেঁধে ফেলা। তবে এত ছোট লক্ষ্যে পাকিস্তানকে বেঁধে ফেলা অসম্ভবকে সম্ভব করার মতোই ব্যাপার হয়ে দাঁড়াবে।

রোববার (৬ নভেম্বর) সৌম্য সরকার একাদশে ফিরলেও অপরিবর্তিত থাকে ওপেনিং জুটি। তবে ওপেনিংয়ে নেমেও আগের ম্যাচের মতো বড় ইনিংস উপহার দিতে পারেননি লিটন দাস। ফিরেছেন ৮ বল থেকে মাত্র ১০ রান করে।

লিটনের বিদায়ে দলীয় ৩ ওভারেই ২১ রানে ভেঙেছে উদ্বোধনী জুটি। ওয়ান ডাউনে ব্যাট করতে আসেন সৌম্য সরকার। আগের ম্যাচে একাদশে না থাকলেও আজ ফের একাদশে ফিরেন এই অলরাউন্ডার।

আরও পড়ুন : অজিদের স্বপ্ন ভেঙে সেমিতে ইংল্যান্ড

সৌম্য-শান্তের ব্যাটিং দৃঢ়তায় পাওয়ার প্লেতে ৪০ রান সংগ্রহ করতে পারে বাংলাদেশ। আর ১০ ওভার শেষে বাংলাদেশের স্কোরবোর্ডে আসে ৭০ রান। তবে এর পরেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। পরপর দুই বলে ফিরে যান সৌম্য সরকার ও সাকিব আল হাসান।

১১তম ওভারের শাদাব খানের জোড়া শিকার হয়ে ফিরেছেন দু'জনে। সৌম্য সরকার ১৭ বল থেকে ২০ রান করে ফিরলে শান্তের সাথে তার ৪৭ বলে ৫২ রানের জুটি ভাঙে। এরপর কোনো রান না করেই ফিরেছেন সাকিব আল হাসান।

পরের ওভারে টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক তুলে নেন নাজমুল হাসান শান্ত। তবে এরপর ইনিংস বড় করতে পারেননি, ফিরেছেন ৪৮ বল থেকে ৫৪ রান করেই। ১৬তম ওভারে ১০০ রানের গণ্ডি পাড়ি দেয় বাংলাদেশ।

আরও পড়ুন : আফগানদের হারিয়ে টিকে রইল অজিরা

১৭তম ওভারে শাহীন শাহ আফ্রিদির শিকার হন মোসাদ্দেক হোসেন সৈকত। আউট হওয়ার আগে ১০ বল থেকে করেন মাত্র ৫ রান। কোনো রান না করেই ৩ বল খেলে নুরুল হাসান সোহানও মোসাদ্দেকের পথ ধরেন।

১৭, ১৮ ও ১৯তম ওভারে মাত্র ১০ রান স্কোরবোর্ডে যোগ করতে পারে বাংলাদেশ। এর মাঝে হারিয়ে ফেলে ৩ উইকেট। তবে শেষ ওভারে ১১ রান আসলে ১২৭ রানেই থামে বাংলাদেশের ইনিংস। শেষ ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ৫৭ রান এসেছে স্কোরবোর্ডে।

শাহিন শাহ আফ্রিদি ৪ ওভারে ২২ রান দিয়ে শিকার করেন ৪ উইকেট। শাদাব খানের দখলে যায় ২ উইকেট।

আরও পড়ুন : আইরিশদের হারাল কিউইরা

বাংলাদেশ একাদশ :

নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, এবাদত হোসেন, নাসুম আহমেদ।

আরও পড়ুন : দক্ষিণ আফ্রিকাকে হারাল পাকিস্তান

পাকিস্তান একাদশ :

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

সৌদি আরবের মৃত্যুদণ্ড নীতি নিয়ে বিশ্বজুড়ে বাড়ছে প্রশ্ন

চলতি ২০২৬ সালের প্রথমার্ধজুড়ে সৌদি আরবে কঠোর সাজার ধারাটি অত্যন্ত জোরালোভাবে...

শ্রীমঙ্গলে অক্ষত অজগর সাপ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকায় রাস্...

ঘরেই তৈরি করুন রকমারি সুস্বাদু নিমকি

বিজয়া দশমী মানেই রসগোল্লা, সন্দেশ আর হরেক রকমের মিষ্টির সমাহার। চন্দ্রপুলি, ত...

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

রিসোর্টে অবৈধ কার্যক্রম বন্ধের দাবিতে ভালুকায় মানববন্ধন

ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের ইস্তার...

ল্যাঙ্কাশায়ারের সিদ্ধান্তে অন্ধকারে জিমি অ্যান্ডারসন

আন্তর্জাতিক আঙিনাকে আগেই বিদায় জানানো ইংলিশ পেস বোলিং কিংবদন্তি জেমস অ্যান্ডা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা