শুরু হচ্ছে ক্রিকেটারদের অনুশীলন
খেলা

অনুশীলনে নামছেন জাতীয় দলের ক্রিকেটাররা

ক্রীড়া প্রতিবেদক:

অবশেষে ক্রিকেট অনুশীলন নামছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। শনিবার থেকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলনে দেখা যেতে পারে মুশফিক, ইমরুল, মিঠুন বা পেসার শফিউলকে। সান নিউজকে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

তিনি বলেন, রোজার ঈদের পর থেকেই ক্রিকেটারদের অনুশীলনের জন্য বোর্ড মাঠ এবং জিমন্যাসিয়াম প্রস্তুত রেখেছিল। কিন্তু দেশে করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে বিসিবি ক্রিকেটারদের এই আগ্রহের প্রতি তেমন গুরুত্ব দেয়নি।

কিন্তু বর্তমান পরিস্থিতি বিচারে এখন ক্রিকেটাররা অনুশীলন শুরু করতে পারে বলে সান নিউজকে জানান তিনি। আকরাম খান বলেন, “শুধু ঢাকায় না ঢাকার বাইরেও যে ভেন্যুগুলো আছে আমরা সেগুলো তৈরি রেখেছি। ঢাকায় যেমন অনুশীলনের আগ্রহ দেখিয়েছেন মুশফিক, মিঠুন, ইমরুল ও শফিউল। খুলনায় অনুশীলন শুরু করতে পারেন মেহেদী হাসান ও নুরুল হাসান সোহান। সিলেটে মাঠের অনুশীলনে দেখা যেতে পারে খালেদ ও নাসুমকে। এবং চট্টগ্রামে নাঈম হয়তো তার ক্রিকেট প্র্যাকটিস শুরু করতে পারে। আমরা সব জায়গায় অনুশীলনের ব্যবস্থা করে দিয়েছি এবং ওরা হয়তো ২/১ দিনের মধ্যে প্র্যাকটিস শুরু করবে। আপাতত প্র্যাকটিস সুবিধা হিসেবে ক্রিকেটাররা মাঠ ও জিমন্যাসিয়াম ব্যবহার করতে পারবে”।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

মেসিদের চমকে দিতে প্রস্তুত কেপ ভার্দে

বিশ্বকাপের নকআউট পর্বে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে আত্...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা