ব্যাটিংয়ে দৃঢ় এবার ইংল্যান্ড
খেলা

ভাল অবস্থানে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক:

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে ভাল অবস্থানে ইংল্যান্ড। শুরুর বিপদ সামলে ৩ উইকেটে ২০৭ রানে দিন শেষ করেছে স্বাগতিকরা।

টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠান ক্যারিবিয় অধিনায়ক জেসন হোল্ডার। কেমার রোচ ও শ্যানন গ্যাব্রিয়েলও গতি এবং সুইংয়ে ভালই ভোগাচ্ছিলেন ইংলিশ ওপেনার ররি বার্নস ও ডম সিবলিকে।

অবশ্য এরপর জোসেফ এবং হোল্ডার বোলিংয়ে এসেও পেসে হারাতে পারেনি ইংল্যান্ডকে। যেখানে চমক দেখান অফ ব্রেক বোলার রোস্টন চেজ। নিজের প্রথম ওভারেই তুলে নেন দুই উইকেট।

ওভারের দ্বিতীয় বলে ররি বার্নসকে চেজ ফেলেন এলবিডব্লউর ফাঁদে। সোজা বলটাকে ভুল লাইনে খেলে বার্নস আউট হন ১৫ রান করে।

পরের বলেই ওয়ান ডাউনে নামা জ্যাক ক্রলিকে ফেরান চেজ। ফ্লিক করতে গিয়ে লেগ স্লিপে হোল্ডারের হাতে ক্যাচ দেন ক্রলি। ২৯ রানে ২ উইকেট হারায় ইংল্যান্ড।

ধাক্কা কাটিয়ে এগুতে থাকে স্বাগতিকরা। দ্বিতীয় সন্তানের বাবা হওয়ার কারণে প্রথম টেস্ট মিস করা জো রুট ভালই সঙ্গ দিতে থাকেন ওপেনার সিবলিকে। তবে ২৩ রানের বেশি করতে পারেননি রুট। জোসেফের বলে ড্রাইভ খেলতে গিয়ে দ্বিতীয় স্লিপে হোল্ডারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। ৩ উইকেটে ৮১ রান তখন ইংল্যান্ডের।

দিনের শেষ পর্যন্ত অবশ্য আর বিপদ হয়নি স্বাগতিকদের। টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি করে ৮৬ রানে অপরাজিত আছেন সিবলি। অন্য প্রান্তে এই ম্যাচে সহ-অধিনায়ক হয়ে যাওয়া বেন স্টোকস আছেন ৫৯ রানে। ক্যারিয়ারে এটা স্টোকসের ২২তম টেস্ট ফিফটি। ৩ উইকেটে ২০৭ রানে দিন শেষ হয় ইংল্যান্ডের।

বায়োসিকিউরিটি প্রটোকল না মানার কারণে এই ম্যাচে একেবারে শেষ মুহুর্তে দল থেকে বাদ দেয়া হয়েছে পেসার জোফরা আর্চারকে।

স্কোর (১ম দিন শেষে): ইংল্যান্ড ২০৭/৩ (সিবলি ৮৬*, স্টোকস ৫৯*, চেজ ২/৫৩, জোসেফ ১/৪১)

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা