লা লিগার শিরোপা জিতলো রিয়াল মাদ্রিদ
খেলা
হেরেছে বার্সেলোনা

চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক:

লা লিগার শিরোপা পুনরুদ্ধার করলো রিয়াল মাদ্রিদ। বৃহস্পতিবার রাতে ভিয়ারিয়ালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা উৎসবে মাতে রিয়াল। ২০১৬-১৭ মৌসুমের পর আবারো স্প্যানিশ লিগের চ্যাম্পিয়নের মুকুট এখন রিয়াল খেলোয়াড়দের মাথায়। রেকর্ড ৩৪তম শিরোপা এটি লা ব্লাঙ্কোদের।

জিতলেই যেখানে শিরোপা সেখানে এটা নিশ্চিত করার লক্ষ্যে ম্যাচের শুরু থেকেই আক্রমাত্মক ছিল রিয়াল মাদ্রিদ। প্রথম গোল আসে ২৯ মিনিটে। মদ্রিচের পাসে ডি বক্স থেকে কোনাকুনি শটে গোল করেন করিম বেনজেমা।

ঘটনাবহুল পেনাল্টি থেকে ৭৭ মিনিটে রিয়ালের ব্যবধান দ্বিগুণ হয়। ডি বক্সে প্রতিপক্ষের ফাউলের শিকার হন সার্জিও রামোস। কিকও নেন তিনি, কিন্তু একটু অন্যভাবে। স্পট কিকে হালকা টোকা দেন রামোস। ছুটে এসে জোরালো শট নেন বেনজেমা, হয় গোল। কিন্তু রামোস বলে টোকা দেয়ার আগেই বেনজেমা ডি বক্সে ঢুকে পড়েছিলেন, তাই আবারো নিতে হয় স্পট কিক। যেখান থেকে এবার আর ভুল করেননি বেনজেমা। আসরে এটি ফরাসি ফরোয়ার্ডের ২১তম গোল।

৮৩মিনিটে এক গোলের ব্যবধান কমান ভিয়ারিয়াল মিডফিল্ডার ইবোরা। শেষ পর্যন্ত এই ব্যবধানেই থামে ম্যাচ। শিরোপা উৎসবে মাতে রিয়াল মাদ্রিদ।

রিয়াল কোচ জিনেদিন জিদানের এটি ১১তম শিরোপা। প্রথম মেয়াদে ৯টি এবং দ্বিতীয় মেয়াদে এ নিয়ে দুটি শিরোপা জিতলেন জিনেদিন জিদান।

লিগ টেবিলে এখন বার্সেলোনার চেয়ে সাত পয়েন্ট এগিয়ে রিয়াল মাদ্রিদ। রিয়ালের পয়েন্ট ৮৬ আর বার্সা আটকে ৭৯-তেই। কারণ রাতের অন্য ম্যাচে ওসাসুনার কাছে ২-১ গোলে হেরেছে বার্সেলেনা।

ওসাসুনার হয়ে আরনাইজ ও তোরেস গোল দুটি করেন। বার্সার একমাত্র গোলটি করেন লিওনেল মেসি।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা