এইচপি ইউনিটের ক্যাম্প হবে শ্রীলঙ্কায়
খেলা

শ্রীলঙ্কায় যুব টাইগারদের ক্যাম্প

ক্রীড়া প্রতিবেদক:

করোনার কারণে কবে নাগাদ বাংলাদেশে ক্রিকেট শুরু হবে তা নিয়ে নিশ্চিত করে বোর্ডও কিছু বলতে পারছে না। তাই বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কাকে বেছে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

তবে এই সিদ্ধান্ত জাতীয় দলের ক্রিকেটারদের জন্য নয়। শ্রীলঙ্কায় ক্যাম্প করবে বিসিবি'র হাই পারফরম্যান্স ইউনিট। সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, করোনার কারণে দেশে এই ক্যাম্প আয়োজন করতে না পারলে বিকল্প হিসেবে শ্রীলঙ্কায় তা হতে পারে। এ বিষয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সাথে বিসিবি'র প্রাথমিক আলোচনা হয়েছে।

করোনার এই সময়ের মাঝেই শ্রীলঙ্কা তাদের জাতীয় দলের ক্যাম্প করেছে। এমনকি টুর্নামেন্ট আয়োজনেরও চিন্তা আছে তাদের। তাই ক্রিকেটারদের ক্যা্ম্পের জন্য সুরক্ষিত ভেন্যু হিসেবে শ্রীলঙ্কাকেই পছন্দ বিসিবির।

বিসিবি সিইও আরো বলেন, যেহেতু প্রতি বছরই হাই পারফরম্যান্সের প্রোগ্রাম থাকে এবং সেই প্রোগ্রামের আওতায় ক্রিকেটাররা স্কিল ট্রেনিং করে, সেক্ষেত্রে এইচপি ইউনিটের ক্রিকেটারদের নিয়ে শ্রীলঙ্কায় এক্সটেনসিভ প্রোগ্রাম করার চিন্তা আছে বিসিবির।

হাই পারফরম্যান্স ইউনিটের জন্য ২৬ ক্রিকেটারের নাম চূড়ান্ত করেছেন নির্বাচকরা। চলতি বছরের সেপ্টেম্বরে এই ক্যাম্প আয়োজনের পরিকল্পনা নিয়ে কাজ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা