বুদ্ধিমান সাকিবের চুক্তি বাতিল
খেলা

বুদ্ধিমান সাকিবের চুক্তি বাতিল

সান নিউজ ডেস্ক: বেটিং সাইট বেট উইনারের প্রতিষ্ঠান বেট উইনার নিউজের সঙ্গে চুক্তি করায় সাকিব আল হাসানকে দল থেকে বাদ দেওয়ার হুশিয়ারি দিয়েছিলেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

আরও পড়ুন: সংসদ বসছে ২৮ অগাস্ট

তবে বিসিবির এক পরিচালক বলেন, বেডউইনারের সঙ্গে চুক্তি বাতিল করছেন সাকিব । বিষয়টি ক্রিকেট বোর্ডকে মৌখিকভাবে জানিয়েছেন তিনি। ফলে তাকে দলে রাখা হবে।

এদিকে, বেটিং প্রতিষ্ঠান বেটউইনারের সঙ্গে যুক্ত হওয়ার খবরে সাকিবকে আসন্ন এশিয়া কাপের স্কোয়াডে রাখা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে বিসিবি। সাকিব প্রশ্নে গত কয়েকদিন ধরেই অনড় ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

আরও পড়ুন:

জোয়ারের পানিতে ২০ গ্রাম প্লাবিত

তিনি জানিয়েছিলেন, আমি আগেই বলেছি— এটি মেনে নেব না। ব্যক্তিগতভাবে এ ব্যাপারে আমার জিরো টলারেন্স অবস্থান। এখন অন্যদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব।

বৃহস্পতিবার এক বৈঠকের পর সিদ্ধান্তে অটল রয়েছেন পাপন।

বিসিবি সভাপতি হুশিয়ারি দিয়েছিলেন, বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল না করলে আসন্ন এশিয়া কাপসহ বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সাকিবের কোনো সম্পর্ক থাকবে না।

আরও পড়ুন: সরকারি ওষুধ বিক্রি করলে ১০ বছর জেল

বৃহস্পতিবার ধানমন্ডিতে গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন জানান, দেখুন, আমরা তাকে (সাকিব) একটি চিঠি দিয়েছি। গতকাল তার চিঠির উত্তর দেওয়ার সময় বেধে দেওয়া হয়েছিল। শুনেছি আজ সে জানাবে। আজ আগে জানাক, দেখি তারপর তার ব্যাপারে সিদ্ধান্ত নেব। তবে এতোটুকু বলে রাখছি, বেটিং সংক্রান্ত কোনো কিছুর সঙ্গে সম্পর্ক রাখলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না।

পাপনের এমন কড়া হুশিয়ারির পর অবশেষে বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিল করলেন সাকিব।

আরও পড়ুন: নিষিদ্ধ হতে পারেন সাকিব!

তাকে নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছিল সেটিও কেটে গেছে। তিনি এই প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি বাতিলের মৌখিক সিদ্ধান্ত জানিয়েছেন। এখন লিখিত আকারে দেবেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠ...

আড়িয়াল খাঁ নদীর ভাঙনের আতঙ্ক, স্থায়ী বাঁধ নির্মানের দাবি  

প্রতি বছর বর্ষা মৌসুম এলে আতংকে থাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

শ্বশুড়বাড়িতে স্ত্রীকে রড দিয়ে পিটিয়ে হত্যাচেষ্টা

মাদারীপুরে শ্বশুড়বাড়িতে গিয়ে যৌতুকের টাকার দাবিতে এক গৃহবধূকে রড দিয়ে পিটিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা