সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত বেক্সিমকোতে
খেলা
বেটিং থেকে সরতে অসম্মতি!

সাকিবের সিদ্ধান্ত বেক্সিমকোতে

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান বেটিং সংস্থা বেট উইনারের অঙ্গপ্রতিষ্ঠান বেট উইনার নিউজের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছেন।

আরও পড়ুন : তথ্য না চাওয়ার কারণ জানতে চান হাইকোর্ট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কড়া নিষেধাজ্ঞা বেটিং সংক্রান্ত যে কোনও কিছুতেই। এমনকি দেশের আইনেও তা নিষিদ্ধ।

সাকিব আল হাসানের সাথে আলোচনা করে বেট উইনার নিউজের সঙ্গে চুক্তির বিষয়টি থেকে সরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছিল বিসিবি।

কিন্তু সংবাদ পোর্টালের যুক্তি দেখিয়ে চুক্তি থেকে সরে আসতে অসম্মতি জানান সাকিব। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এই নিয়ে তার ধানমন্ডির অফিসে বৈঠকে বসেছেন।

আরও পড়ুন : ঢাকা-দিল্লি প্রতিরক্ষা সংলাপ বৃহস্পতিবার

বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে বৈঠক শুরু হয়। বিসিবি সভাপতির সঙ্গে বৈঠকে আছেন ক্রিকেট অপারেশন্স কমিটর চেয়ারম্যান জালাল ইউনুস, বিসিবি পরিচালক মাহবুব আনাম, এনায়েত হোসেন সিরাজ। এ ছাড়া প্রধান নির্বাচক মিনাহজুল আবেদীন নান্নু ও বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।

আরও পড়ুন : কাশ্মীরে গোলাগুলিতে নিহত ৫

আসন্ন এশিয়া কাপের দল ঘোষণার শেষ দিন বৃহস্পতিবার। বিসিবি চাইছে সাকিবের বিষয়টি সুরাহা করেই দল ঘোষণা করতে। সাকিব চুক্তি থেকে না সরলে তাকে ছাড়াই আমিরাতে যেতে হতে পারে টাইগারদের।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা