কাশ্মীরে গোলাগুলিতে নিহত ৫
আন্তর্জাতিক

কাশ্মীরে গোলাগুলিতে নিহত ৫

সান নিউজ ডেস্ক : ভারতশাসিত জম্মু-কাশ্মীরের রজৌরির নিরাপত্তা বাহিনীর একটি চৌকিতে হামলার ঘটনা ঘটেছে। এএতে তিন ভারতীয় সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই সেনা সদস্য। তবে এসময় নিরাপত্তা বাহিনীর গুলিতে বিচ্ছিন্নতাবাদীদের দুই সদস্যও নিহত হয়েছেন। খবর এনডিটিভির।

আরও পড়ুন: ডলার খোলাবাজারে ১২০ টাকা উর্ধ্বমুখী পাগলা ঘোড়া ছুটবে কত দূর!

জানা গেছে, রজৌরি শহরের ২৫ কিলোমিটার দূরে পরগল এলাকার ওই চৌকিতে হামলার সময় সেনার একটি কোম্পানি মোতায়েন ছিল। সংঘর্ষের পরেই পাহাড়-জঙ্গলে ঘেরা ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়। এক সেনা কর্মকর্তা বলেন, আশপাশের এলাকায় আরও কয়েক জন বিচ্ছিন্নতাবাদী লুকিয়ে থাকতে পারে বলে আশঙ্কা রয়েছে।

নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়ন্ত্রণরেখা লাগোয়া ওই চৌকিতে হামলাকারীরা আত্মঘাতী দলের সদস্য। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, তারা পাকিস্তানের লস্কর-ই-তৈয়বার সদস্য। তবে ওই এলাকায় সাম্প্রতিক সময়ে জইশ-ই-মহম্মদের ‘আফজল গুরু স্কোয়াড’-এর তৎপরতাও নজরে এসেছে।

আরও পড়ুন: নতুন প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত

২০১৬ সালের ২ জানুয়ারি দেশটির পাঞ্জাবের পাঠানকোট সেনা ঘাঁটিতে আত্মঘাতী হামলা চালায় বিচ্ছিন্নতাবাদীরা। প্রায় ১৮ ঘণ্টা ধরে চলতে থাকা লড়াইয়ে মোট ১৩ জনের মৃত্যু হয়। এরমধ্যে ৬ ছিলেন নিরাপত্তারক্ষী। একজন সাধারণ নাগরিকেরও মৃত্যু হয়। সে সময় নিহত হয় ৬ হামলাকারীও।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা