জোয়ারের পানিতে ২০ গ্রাম প্লাবিত
সারাদেশ

জোয়ারের পানিতে ২০ গ্রাম প্লাবিত

সান নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ঝালকাঠিতে নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে।

আরও পড়ুন : কাশ্মীরে গোলাগুলিতে নিহত ৫

বৃহস্পতিবার (১১ আগস্ট) সকাল থেকে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ২-৩ ফুট বৃদ্ধি পাওয়ায় জেলার কমপক্ষে ২০ গ্রাম প্লাবিত হয়েছে। এতে দুর্ভোগের মধ্যে পড়েছেন হাজার হাজার মানুষ।

সূত্রে জানা গেছে, বুধবার রাতে ভাটায় পানি কমে গেলেও আজ বৃহস্পতিবার সকাল থেকেই নদ-নদীর পানি আবারও বেড়েছে। বন্যার প্রভাবে বৃষ্টি ও জোয়ারের কারণে সুগন্ধা ও বিষখালী নদীর পানি স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৩ ফুট বৃদ্ধি পেয়েছে। ফলে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জোয়ারের পানির সঙ্গে যোগ হয়েছে বৃষ্টি।

আরও পড়ুন : সরকারি ওষুধ বিক্রি করলে ১০ বছর জেল

এদিকে জেলার চার উপজেলায় আমনের বীজতলা পানির নিচে তলিয়ে গেছে। কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া, আমুয়া, পাটিখালঘাটা গ্রামসহ ২০টি গ্রাম পানির নিচে। গত দুই দিন ধরে টানা বৃষ্টিতে রাস্তাঘাট তলিয়ে অভ্যন্তরীণ যোগাযোগ বিপর্যস্ত হওয়ায় চরম দুর্ভোগে মানুষ। অন্যদিকে বিষখালী বেড়িবাঁধ না থাকায় নদীর তীরবর্তী কাঁঠালিয়া উপজেলা পরিষদ ভবন, ইউএনওর অফিস, পরিসংখ্যান, যুবউন্নয়ন, সমবায়, আনসার বিডিপি, পল্লীসঞ্চয় ব্যাংক ভবনগুলোর অফিস কক্ষে পানি ঢুকে পড়েছে।

এ বিষয়ে ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিব হোসেন জানান, জেলার সব নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তবে বিষখালী নদী তীরবর্তী কাঠালিয়া উপজেলায় সামান্য পানি বৃদ্ধি পেলেই সেখানকার নিম্নাঞ্চল তলিয়ে যায়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা