ছবি-সংগৃহীত
খেলা

বেটিংয়ের লোগো ব্যবহারের অনুমতি

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ার পাশাপাশি সবশেষে কয়েক বছরে বেড়েছে ক্রিকেট ভিত্তিক বেটিং (জুয়া) সাইটের সংখ্যা। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এর প্রচারণা কিংবা ব্যবসার পরিধি। বেশিরভাগ ক্ষেত্রেই এসব সাইটের প্রচারণার কাজে ব্যবহার করা হয় খেলোয়াড় কিংবা ক্লাবের জনপ্রিয়তাকে।

আরও পড়ুন : বড় শহরের তকমা হারালো সিডনি

কিন্তু অনেক দেশের আইনেই বেটিং নিষিদ্ধ। যারফলে এসব সাইটের সঙ্গে সম্পৃক্ততায় অনেক ক্ষেত্রেই বাধার মুখে পড়তে হয় খেলোয়াড়দের। কদিন আগে এমন চুক্তি করে বিপাকে পড়েছেন ব্রেন্ডন ম্যাককালাম। যা নিয়ে বিতর্কের কমতি নেই। তবে এবার বেটিং কোম্পানির লোগো ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ইংলিশ সংবাদমাধ্যম দ্য টাইমস বলছে, টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে খেলোয়াড়দের জার্সিতে বেটিং কোম্পানির লোগো ব্যবহার করতে পারবে আন্তর্জাতিক ক্রিকেট খেলা দলগুলো। তবে এই অনুমতি দেয়া হচ্ছে কেবল দ্বিপাক্ষিক সিরিজের জন্য। আইসিসির টুর্নামেন্টে বেটিং কোম্পানির লোগো ব্যবহারে নিষেধাজ্ঞা বহাল রাখছে আইসিসি।

আরও পড়ুন : সম্পাদক হলেন সালাউদ্দিনের সহকারী

সবশেষ নভেম্বরে বেটিং কোম্পানির লোগো ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেয়ার প্রস্তাব দেয়া হয়েছিল। যদিও সেই সময় প্রত্যাখান করা হয়েছিল প্রস্তাবটি। তবে মার্চে দুবাইয়ে হওয়া বৈঠকে আইসিসি সম্মতি দেয় যে দলগুলো বেটিং কোম্পানির লোগো ব্যবহার করতে পারবে। প্রধান নির্বাহী কমিটির (সিইসি) সম্পাদক ক্লাইভ হিচকক বিধি-নিষেধ তুলে নিতে রাজি হওয়ায় এপ্রিল থেকে এটি কার্যকর করা হয়েছে।

এদিকে আইসিসি অনুমতি দিলেও জার্সিতে বেটিং কোম্পানির লোগো ব্যবহার না করার সিদ্ধনাত নিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

আরও পড়ুন : ট্রেন দুর্ঘটনা, চালকসহ বরখাস্ত ৪

এরআগে বাংলাদেশে বেটিং নিয়ে বিতর্কের মুখে পড়েন সাকিব আল হাসান। গত এশিয়া কাপের আগে একটি বেটিং সাইটের বিজ্ঞাপনের জন্য চুক্তি করেন তিনি। এরপর চারদিক থেকে সমালোচনায় বিদ্ধ হতে হয় তাকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাকিবের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। এরপর সাকিব চুক্তিটি বাতিল করতে বাধ্য হন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা