দুঃসংবাদ পেল উইন্ডিজ
খেলা

দুঃসংবাদ পেল উইন্ডিজ

সান নিউজ ডেস্ক: অলরাউন্ডার কিমো পল করোনায় আক্রান্ত ভয়ে একেবারে শেষ মুহূর্তে দল থেকে বাদ পড়লেন তিনি।আর কয়েক ঘণ্টা পরেই মাঠে গড়াবে বাংলাদেশ-উইন্ডিজ ওয়ানডে সিরিজ।

আরও পড়ুন: অর্থনীতি চাপের মুখে পড়েছে

আজ রোববার (১০ জুলাই) ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, করোনায় আক্রান্ত কিমো পলের বদলি হিসেবে রোমারিও শেফার্ডকে ওয়ানডে দলে নেওয়া হয়েছে। এই পেস বোলিং অলরাউন্ডার ওয়ানডে দলের রিজার্ভ হিসেবে ছিলেন, তিনি মূল দলে চলে আসায় নতুন রিজার্ভ হিসেবে ওডিন স্মিথের নাম ঘোষণা করেছে উইন্ডিজ ক্রিকেট।

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি বল হাতে নজর কেড়েছিলেন শেফার্ড। তিন ম্যাচ সিরিজে সর্বোচ্চ ৬ উইকেট নিয়েছিলেন তিনি, সেটাও ওভারপ্রতি মোটে ৭.৫ গড়ে। ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে নিজের ক্যারিয়ার সেরা বোলিংও (৩/২১) বাংলাদেশের বিপক্ষেই সর্বশেষ সিরিজে করেছেন এই পেসার।

২০১৯ সালে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল শেফার্ডের। এখন পর্যন্ত ১৩ ওয়ানডে খেলে ৯ উইকেট ঝুলিতে পুরেছেন গায়ানার জর্জটাউনে জন্ম নেওয়া ২৭ বছর বয়সী এই ক্রিকেটার।

বাংলাদেশ-উইন্ডিজ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচই গায়ানাতে অনুষ্ঠিত হবে। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে দুই দল।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা