বিশ্বকাপে মদ নিষিদ্ধ
খেলা

বিশ্বকাপে মদ নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বকাপের আয়োজক হওয়ার পরেই কাতার দর্শকদের জন্য বেশ কিছু নীতিমালা প্রণয়ন করেছে। এবার বিশ্বকাপে স্টেডিয়ামে মদ কেনা বেচা, পান করা নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছে আয়োজকরা।

আরও পড়ুন: জাপানের সাবেক প্রধানমন্ত্রী গুলিবিদ্ধ

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে এবারই প্রথম মুসলিম অধ্যুষিত দেশে হতে যাচ্ছে বিশ্বকাপ। তাতে নিয়মের কড়াকড়ি আছে বেশ। আগেই জানিয়ে দেওয়া হয়েছে অবৈধ শারীরিক সম্পর্ক গড়লে হতে পারে সাত বছরের জেল। সমকামী সমর্থনে কোনো চিহ্ন প্রদর্শনেও আছে কড়া নিষেধাজ্ঞা। এবার জানা গেল বিশ্বকাপের স্টেডিয়ামগুলোতে থাকছে না মদের উপস্থিতিও।

মদের নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি। তবে আয়োজকদের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছেন, ‘কাতার বিশ্বকাপে মোটাদাগে নিষিদ্ধই থাকছে মদ। তবে স্টেডিয়ামের বাইরে খেলা শুরু আর শেষের আগে হয়তো বিয়ার বিক্রির অনুমতি দেওয়া হবে। স্টেডিয়ামের ভেতর অবশ্য কাউকে অ্যালকোহল নিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না।’

আরও পড়ুন: ফের বাড়ছে পানির দাম

আগামী নভেম্বরে মাঠে গড়াতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক এই প্রতিযোগীতা। কাতার যেহেতু মুসলিম দেশ, সেখানে আগে থেকেই প্রকাশ্যে মদ্যপান নিষিদ্ধ। তবে ফুটবলের সঙ্গে বিষয়টির অন্যরকম এক সম্পর্ক রয়েছে। যে কারণে সমর্থকদের মদ্যপানের জন্য নির্দিষ্ট জায়গা নির্ধারণ করে দিয়েছে আয়োজক দেশটি।

রাজধানী দোহার আল বিদ্দা পার্কে অবস্থিত ফিফার মূল ফ্যান জোনে কিছু জায়গা নির্দিষ্ট করে দেওয়া হবে, সেখানে চলবে বিয়ার কেনাবেচা। এছাড়াও দোহা গলফ ক্লাবের অব্যবহৃত এক অংশে ১৫ থেকে ২০ হাজার দর্শকের জন্য অ্যালকোহল বেচা হবে।

আরও পড়ুন: বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু ও শনাক্ত

ফুটবল বিশ্বকাপে মদ নিষিদ্ধ হওয়ার ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। ২০১৪ বিশ্বকাপে ব্রাজিলও নিষিদ্ধ করেছিল অ্যালকোহল। তবে ফিফার চাপে সে নিষেধাজ্ঞা শেষমেশ উঠিয়ে নিতে বাধ্য হন আয়োজকরা।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা