সিরিজ বাঁচানোর ম্যাচে পরিবর্তন আসছে!
খেলা
ওয়েস্ট ইন্ডিজ সফর

সিরিজ বাঁচানোর ম্যাচে পরিবর্তন!

স্পোর্টস ডেস্ক : স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টি সিরিজেও দেয়ালে পিঠ ঠেকে গেছে সফরকারী বাংলাদেশের। তবে বৃষ্টিতে প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দ্বিতীয়টিতে হারলেও সিরিজ বাঁচানোর আশা বেঁচে রয়েছে টাইগারদের।

আরও পড়ুন : ঈদের আগে এলো ৫০০০ কোটি

বৃহস্পতিবার (৭ জুলাই) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১ টায় গায়ানায় সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। এই ম্যাচে জিততেই হবে মাহমুদউল্লাহ রিয়াদের দলকে। বিকল্প ভাবনার সুযোগ নেই।

অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বাঁচামরার এই লড়াইয়ে বাংলাদেশ একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিলেন। শেষ টি-টোয়েন্টিতে ফিরতে পারেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

বুধবার (৬ জুলাই) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, ‘পরিবর্তনের সম্ভাবনা অবশ্যই আছে। প্রথম ম্যাচের আগে টানা ২ দিন বৃষ্টি ছিল। আমরা ভেবেছিলাম গ্রিপ করবে, তবে উইকেট খুব ভালো ছিল। দ্বিতীয় ম্যাচে নাসুমের জায়গায় তাসকিনকে নিয়েছিলাম। হয়তো নাসুম একাদশে ফিরবে। তবে নির্ভর করছে উইকেটের ওপর।’

আরও পড়ুন : চলতি মাসেই ভারত-পাকিস্তান বৈঠক!

আবার বৃষ্টির সম্ভাবনাও আছে। যদি এমন হয়, তবে কার্টেল ওভারের ম্যাচের জন্যও প্রস্তুত থাকতে হবে।

মাহমুদউল্লাহ বলেন, ‘বৃষ্টি তো আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা আমাদের প্রস্তুতি সাধ্যমত নেওয়ার চেষ্টা করব। সবসময় ইতিবাচক চিন্তা করব যে পুরো ম্যাচ হবে। না হলে মানিয়ে থাকতে হবে কার্টেল ওভারের জন্য। তবে আমরা পুরো ম্যাচ খেলার মানসিকতাই রাখব।’

আরও পড়ুন : র‌্যাবের অভিযানে আটক ৩১

অনেকটা উপমহাদেশের মতো গায়ানার উইকেট। স্পিনাররা সহায়তা পেয়ে থাকেন। তাই তিন পেসারের পরিবর্তনে দুই পেসারেই ফিরতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে আগের ম্যাচে বেদম মার খাওয়া তাসকিনেরই বাদ পড়ার সম্ভাবনা বেশি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব ও মোচা দখলের দাবি

বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দে...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা