চলতি মাসেই ভারত-পাকিস্তান বৈঠক!
আন্তর্জাতিক

চলতি মাসেই ভারত-পাকিস্তান বৈঠক!

সান নিউজ ডেস্ক : বিলাওয়াল ভুট্টো জারদারি পাকিস্তানের নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর থেকেই প্রতিবেশী ভারতের সাথে সম্পর্ক ভালো করার বার্তা দিয়ে রেখেছিলেন।

আরও পড়ুন : ঈদের আগে এলো ৫০০০ কোটি

পাকিস্তান সরকারের একটি সূত্র জানাচ্ছে, সব কিছু ঠিক থাকলে চলতি মাসের শেষেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বৈঠকে বসতে পারেন দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রী।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে দেশটির এক সরকারি কর্মকর্তা এমনটাই দাবি করেছেন বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

চলতি জুলাই মাসের শেষের দিকে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে হতে চলেছে ‘সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন’ (এসসিও)-এর শীর্ষ সম্মেলন। সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের ওই বৈঠকে যোগ দেয়ার কথা রয়েছে।

আরও পড়ুন : অবশেষে টুইটার-ভারত দ্বন্দ্ব আদালতে

ওই বৈঠকের যেকোনো সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে। দিন নির্দিষ্ট না হলেও ওই সংবাদমাধ্যমটি প্রতিবেদনে দাবি করেছে, ২৭ অথবা ২৮ জুলাই বৈঠক হতে পারে।

কাশ্মির প্রসঙ্গ নিয়ে স্বাভাবিকভাবেই সেই আলোচনায় উঠতে চলেছে। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে এখনো কিছু বলেনি।

জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর থেকেই ভারতের সঙ্গে যাবতীয় কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক প্রত্যাহার করেছিল পাকিস্তান সরকার। তার পর থেকে দু’দেশের মধ্যে কোনো বিষয়ে আলোচনা হয়নি। কিন্তু গত এপ্রিলে ইমরান খান সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে পাকিস্তানে তৈরি হয় নতুন জোট সরকার।

আরও পড়ুন : র‌্যাবের অভিযানে আটক ৩১

পাকিস্তান জোট সরকারের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ শুরু থেকেই ভারতের সাথে সম্পর্ক শোধরানোর ইঙ্গিত দিয়ে রেখেছিলেন। কাশ্মির সমস্যার সমাধানের উপরেও জোর দেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী তথা বেনজ়র ভুট্টোর পুত্র বিলাওয়ালও ভারতের সাথে আলোচনার বিষয়ে আগ্রহ দেখিয়েছেন। কাশ্মিরকেই অগ্রাধিকার দিতে চেয়েছেন তিনি।

সম্প্রতি আমেরিকা সফরে গিয়েও ওই দেশের উচ্চপদস্থ কর্তাদের সাথে কাশ্মির নিয়ে আলোচনা করেন বিলাওয়াল।

ভারত সরকারের তরফে এ নিয়ে মুখ খোলা না হলেও সম্প্রতি জয়শঙ্কর এক অনুষ্ঠানে জানিয়েছিলেন প্রতিবেশী দেশের সাথে আলোচনায় বসতে তার আপত্তি নেই।

আরও পড়ুন : ফাঁসির আসামি ফয়সাল বেঙ্গালুরুতে

তিনি বলেন, ‘আপনাকে কোনো বৈঠকে আসতে বলা হলো, আর আপনি নিজে থেকেই ভালো পোশাক পরে সেখানে এলেন সেটা এক বিষয়। আর আমি আপনার বাড়ি গিয়ে আপনার মাথায় বন্দুক ঠেকিয়ে যদি আলোচনার টেবিলে নিয়ে আসি, সেটা তো সম্পূর্ণ আলাদা বিষয়। কোনো পড়শি দেশ যদি বলে আমরা সীমান্তে সন্ত্রাস জারি রেখে আলোচনায় বসব, তা হলে সেই বৈঠকে যেতে আমার আপত্তি আছে।’

আসছে সেপ্টেম্বর মাসে এসসিও-র রাষ্ট্রপ্রধান পর্যায়ের বৈঠকও রয়েছে। উজবেকিস্তানেরই সমরখন্দে ১৫-১৬ সেপ্টেম্বর ওই বৈঠক হওয়ার কথা। যেখানে অংশ নেয়ার কথা মোদির।

চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার ভ্লাদিমির পুতিনেরও ওই শীর্ষ সম্মেলনে যাওয়ার কথা। যাবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শরিফও। পাকিস্তান সরকার সেখানে শরিফ কাশ্মির প্রসঙ্গ তুলবেন বলে আগেভাগেই বার্তা দিয়ে রেখেছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

৮৬ মিনিটে বজ্রপাত! আরশাদের বাঁ-পায়ের শটে ভেঙে গেল ২৩ বছরের স্বপ্ন, সাফের ফাইনালে পাকিস্তান

ফুটবল মাঝে মাঝে বড় নির্মম এক খেলা। ৯০ মিনিট ধরে যে দল বল দখলে রাখে, আক্রমণ স...

খাগড়াছড়িতে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চেঙ্গী নদীতে পড়ে বাদল ত্র...

নওগাঁয় দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন

নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের চকভবানী গ্র...

১৫০ বছর বাঁচতে চান পুতিন!

বার্ধক্যকে বুড়ো আঙুল দেখিয়ে মানবজীবনকে দীর্ঘায়িত করার এক অভিনব ও চাঞ্চল্যকর ব...

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি

নোয়াখালীর বেগমগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা