পরিত্যক্ত হলো বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি
খেলা
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ

পরিত্যক্ত প্রথম টি-টোয়েন্টি

স্পোর্টস ডেস্ক : বারবার বৃষ্টি বাধায় পড়ে শেষ পর্যন্ত পরিত্যক্তই হয়ে গেলো বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি।

আরও পড়ুন: তুর্কি-সিরিয়া উত্তেজনা কমাতে মাঠে ইরান

রোববার বৃষ্টিতে বিলম্বিত হয়ে মাঠে গড়ানো ম্যাচটি ১৬ ওভারে নেমে এলে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে পরবর্তীতে আরও এক দফা বৃষ্টি হলে ম্যাচ নেমে আসে ১৪ ওভারে। কিন্তু টাইগারদের ইনিংসের ১৩তম ওভার শেষে ফের বৃষ্টি নামলে ভেজা আউটফিল্ড ম্যাচ পরিচালনার উপযোগী নয় বিবেচনায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

এর আগে ডমিনিকার উইন্ডসর পার্কে ক্রিকেটের প্রত্যাবর্তনটা খুব একটা সুখকর হলো না বৃষ্টিবাধায়। ১৬ ওভারে নেমে আসা ম্যাচের আট ওভার হতে না হতেই হানা দিয়েছিলো বৃষ্টি। তাতে ওভার কমে আরও দুই ওভার। তবে শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হল। এদিন ১৪ ওভারে নেমে আসা ম্যাচে বাংলাদেশ শুরুতেই হারায় মুনিম শাহরিয়ারের উইকেট। তবে সাকিব-বিজয়ের ব্যাটে বড় সংগ্রহেরই পথে এগুচ্ছিল টাইগাররা। মাত্র ৩.৩ ওভারে ৩৬ রান তুলে ফেলেন দুজনে।

তবে ১৬ রান করে বিজয়ের বিদায়ের পর ছন্দপতন বাংলাদেশের ইনিংসে। এরপর লিটন দাস করেন ১৪ বলে ৯ রান, অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ৮ রান করে বিদায় নেন। আফিফ হোসেন তো রানের খাতাও খুলতে পারেননি।

এদিন নিজ ছন্দে ছিলেন সাকিব আল হাসান। হাকিঁছিলেন দুটি করে চার ছয়ও তবে ওয়ালশের বলে স্লগ করতে গিয়ে ডেভন স্মিথের হাতে ধরা পড়েন তিনি। এতে ১৫ বলে ২৯ রান করেন সাকিব ফেরেন প্যাভিলিয়নে।

আরও পড়ুন: আক্রান্ত আরও ৬ জনের মৃত্যু

এরপর বাংলাদেশ দলের ইনিংস ১০০ পেরোয় মূলত সোহানের ঝড়ো ইনিংসে ভর করে। বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে ১৬ বলে ১ চার ও ২ ছয়ে ২৫ রান করেন এই উইকেটরক্ষক ব্যাটার। স্মিথের বলে ব্রেন্ডন কিংয়ের হাতে ধরা পড়েন তিনি। তার বিদায়ের পর ফের বৃষ্টি এলে দ্বিতীয় দফায় থেমে যায় ম্যাচ। এরপরই ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়।

ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন রোমারিও শেফার্ড। ২১ রানে তিনি নেন ৩টি উইকেট।

সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

ফিলিস্তিনের পক্ষে ব্রিটিশ গ্রিন পার্টি

মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষাপটে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের পক্ষে জো...

বেনজিরের সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

হিমবাহ গলে বিপর্যয়ের মুখে নিউজিল্যান্ড

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগ...

কিয়ারা-সিদ্ধার্থের ঘরে আবারও আসছে নতুন অতিথি

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার সংসারে ফের...

কাশবনে যেতে না পেরে আক্ষেপ পরীমনির

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনিকে সাম্প্রতিক সময়ে রুপালি পর্দায় খুব একটা দেখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা