ইতালিয়ান লিগে প্রথম নারী রেফারি কাপুতি
খেলা

ইতালিয়ান লিগে প্রথম নারী রেফারি কাপুতি

স্পোর্টস ডেস্ক : ইতালিয়ান ফুটবল আসছে নতুন মৌসুমে এক ইতিহাস গড়তে যাচ্ছে। দেশটির ফুটবলের সর্বোচ্চ স্তর সিরি’আর ইতিহাসে কখনো ম্যাচের দায়িত্বে থাকেননি কোনো নারী।

আরও পড়ুন : বিএনপি উদভ্রান্তের মতো বক্তব্য দিচ্ছে

কর্তৃপক্ষ এবারই প্রথমবারের মতো কোনো নারীকে রেফারি হিসেবে দায়িত্ব দিয়েছে সিরি’আ । নতুন মৌসুমেই দেশটির ফুটবলের সর্বোচ্চ স্তরে অভিষেক হচ্ছে প্রথম নারী রেফারি মারিয়া সোলে ফেররিয়েরি কাপুতির।

সিরি’আয় এমন দৃশ্য অভূতপূর্ব হলেও দেশটির কাপ প্রতিযোগিতায় ঠিকই নারী রেফারির অধীনে খেলা চলেছে। ইতালিয়ান কাপে চিত্তাদেলার বিপক্ষে সেই ম্যাচে খেলেছিল কাইয়েরি। সেই ম্যাচে দায়িত্ব পেয়েছিলেন কাপুতি।

ইতালির সর্বোচ্চ ফুটবল প্রতিযোগিতার রেফারিং পুলে ৩১ বছর বয়সী এই রেফারি এবার জায়গা পেলেন। তাতেই তার কাজের পরিসরটা আরেকটু বিস্তৃত হলো।

আরও পড়ুন : ১৯ ধরনের প্লাস্টিক পণ্য নিষিদ্ধ

২০০৭ সালে ইতালিয়ান রেফারি অ্যাসোসিয়েশনে মাত্র ১৬ বছর বয়সে তিনি যোগ দিয়েছিলেন । এরপরের ৮ বছর তিনি ম্যাচ পরিচালনা করেছেন প্রাদেশিক ও আঞ্চলিক সব লিগে। এরপর ২০১৫ সালে তিনি দেশটির চতুর্থ সর্বোচ্চ ফুটবল প্রতিযোগিতা সিরি’ডি এর ম্যাচ পরিচালনার সুযোগ পান।

২০১৯ সালে নারী ইউরোর বাছাইপর্বের ম্যাচ পরিচালনার দায়িত্ব পান তিনি। পরের বছর তিনি সিরি’সি এর রেফারিংয়ের সুযোগ পান। সে বছরই তিনি সিরি’বি এর একটি ম্যাচ পরিচালনা করেন। এবার তার পা পড়তে যাচ্ছে সিরি’আর আঙিনায়।

আরও পড়ুন : আক্রান্ত আরও ৬ জনের মৃত্যু

ইতালিয়ান রেফারিদের পরিচালনা কমিটির সভাপতি আলফ্রেদো ত্রেনতালাঙ্গে একে দেখছেন কাপুতির অর্জন হিসেবেই। জানালেন, আর সবার উচিত একে স্বাভাবিকভাবে গ্রহণ করা।

তিনি আরও বলেন, ‘খুবই সুন্দর আর তৃপ্তির মুহূর্ত এটি। তবে এটা দুঃখের বিষয় যে, একজন নারীর উপস্থিতিতে কেউ অবাকও হতে পারে! অবশ্যই, এই ঘটনাটা বিশাল। কারণ সে তার যোগ্যতার ভিত্তিতে এসেছে, কোনো দয়াদাক্ষিণ্যের ফলে নয়।’

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

প্রবাসীদের পারফরম্যান্স ও ডুলির ট্যাকটিক্যাল বাজি

একচিলতে রোদ্দুর দেখে যেমন ঋতু বদলের হিসাব মেলানো যায় না, তেমনি আন্তর্জাতিক ফু...

এপিএলে অনিশ্চিত পাকিস্তানি ক্রিকেটাররা

রাজনৈতিক উত্তেজনার আঁচ এবার সরাসরি গিয়ে পড়ল ক্রিকেটের পিচে। আফগানিস্তান প্রিম...

এমপি নজরুলের জামিনে আপত্তি নেই: আদালতকে আত্মহত্যাকারী মরিয়মের পরিবার

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা