লঙ্কান ক্রিকেট দল ঢাকায়
খেলা

অবশেষে লঙ্কান ক্রিকেট দল ঢাকায়

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল এক ঘণ্টা দেরিতে হলেও সব শঙ্কা দূর করে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছেছেন।

আরও পড়ুন : বিদেশে কান্নাকাটি না করে আমার কাছে আসুন

রোববার ( ৮ মে ) দুপুর ১২.১৫ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে শ্রীলঙ্কা দলকে বহনকারী বিমান।

দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা তীব্র অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকটে দিশেহারা। নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও পণ্যসামগ্রীর তীব্র ঘাটতির ফলে বেশ বিপাকে পড়েছে দেশটি। বিপর্যয়ে পড়া শ্রীলঙ্কার ক্ষমতাসীন প্রেসিডেন্টের নেতৃত্বাধীন জোট সরকারে ভাঙন ধরেছে।

সংসদ সদস্যরা জোট থেকে বেরিয়ে যাচ্ছেন। দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সব মিলিয়ে প্রশ্ন তৈরি হয়, শেষ মুহূর্তে বাংলাদেশ সফরে আসবে তো লঙ্কানরা?

আরও পড়ুন : উড়িষ্যা যাচ্ছে ‘অশনি’

অবশেষে দিমুথ করুণারত্নের নেতৃত্বে শ্রীলঙ্কার ১৮ সদস্যের টেস্ট দল বাংলাদেশে পা রেখেছে। সকাল সাড়ে ১১টায় ঢাকায় পৌঁছানো কথা থাকলেও এক ঘণ্টা দেরিতে পৌঁছে তারা। বিমানবন্দর থেকে সোজা টিম হোটেলে উঠবে সফরকারীরা। আজ সেখানে তাদের করোনাভাইরাস পরীক্ষা হওয়ার কথা আছে। পরীক্ষার ফল নেগেটিভ সাপেক্ষে ৯ আর ১০ মে অনুশীলনে নামবে তারা।

আগামী ১১ ও ১২ মে বিকেএসপিতে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা দল। যেখানে তাদের প্রতিপক্ষ বিসিবি একাদশ।

আরও পড়ুন : হাসপাতালে সৌদি বাদশাহ

বাংলাদেশ আর শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচের সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। যেখানে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে আগামী ১৫ মে, চট্টগ্রামে। দ্বিতীয় ও শেষ টেস্ট ২৩ মে ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা আছে। সিরিজ শেষ করে ২৮ মে দুপুর ১২.৫৫টায় বাংলাদেশ ছাড়বে সফরকারীরা।

বাংলাদেশ সফরে শ্রীলঙ্কার ১৮ সদস্যের টেস্ট স্কোয়াড :

আরও পড়ুন : ভারতে টর্নেডোর আঘাতে লন্ডভন্ড গ্রাম

দিমুথ করুণারত্নে, কামিল মিশারা, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকওয়েলা, দীনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে, সুনিন্দা লক্ষণ, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রবীণ জয়াউইকরামা ও লাসিথ এম্বুলদেনিয়া।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

প্রধানমন্ত্রীর ঐতিহাসিক নিউইয়র্ক সফর শুরু

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্...

ইস্তাম্বুল বিমানবন্দরের সিইওর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যাওয়ার পথে ইস্তাম্বুল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা