কোহলিকে আরও সন্তান নেওয়ার পরামর্শ!
খেলা

কোহলিকে আরও সন্তান নেওয়ার পরামর্শ!

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার তিন সন্তানের বাবা। চলতি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন। আছেন দুর্দান্ত ফর্মে। ক্রিকেট এবং অবসর, দুই সময়েই তার সময় কাটে স্ত্রী ও সন্তানদের নিয়ে। বিভিন্ন সময় বলেনও, তার সাফল্যের কারণ পরিবার।

আরও পড়ুন : ইউক্রেন যুদ্ধের কারণে তেলের দাম বৃদ্ধি

অবশ্য ক্যারিয়ারে খারাপ সময়ও দেখেছেন। সেখান থেকে আবার ফিরেও এসেছেন। তাইতো ভালো করেই জানেন, খারাপ সময় কীভাবে পেছনে ফেলে আসতে হয়।

ফর্মহীনতায় ভুগতে থাকা ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলিকে দিলেন ফর্ম ফিরে পাওয়ার টোটকা। আরও সন্তান নিতে এবং পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে পরামর্শ দিয়েছেন ডেভিড ওয়ার্নার। এতেই না কি ফর্ম ফিরে আসবে।

আরও পড়ুন : ঘরে একা পেয়ে শিশুকে ধর্ষণ

সম্প্রতি কোহলিকে এক অনুষ্ঠানে ওয়ার্নার বলেছেন, ‘আরও সন্তান নাও এবং ভালোবাসা উপভোগ করো! ফর্ম সাময়িক, আর ক্লাস স্থায়ী। সুতরাং, এটা হারানোর চিন্তা করতে হবে না। বিশ্বের প্রতিটি খেলোয়াড়ের সঙ্গেই এমনটা ঘটে থাকে।’

‘আপনি যত ভালো খেলোয়াড়ই হোন না কেন, এটা ম্যাটার করে না। সবসময় এই উত্থান-পতন থাকবেই। কখনো কখনো সেখানে ফিরে আসার আগে আপনাকে খারাপ সময় কাটিয়ে উঠতে হবে। মৌলিক বিষয়গুলো মেনে চলুন,’ যোগ করেন তিনি।

আরও পড়ুন : ‘বাঙালির আশীর্বাদ বঙ্গবন্ধু ও শেখ হাসিনা’

প্রসঙ্গত, বিরাট কোহলির ব্যাটে কোনো শতক নেই দীর্ঘ প্রায় আড়াই বছর। মাঝেমধ্যে দুই-একবার অর্ধশতকের দেখা পান ঠিকই, কিন্তু সেগুলোকে বেশিদূর নিয়ে যেতে পারেন না। চলতি আইপিএলেও তার ব্যাটে তেমন রান নেই।

উল্টো টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন। এখন পর্যন্ত ১০ ম্যাচে খেলে বিরাট কোহলির রান ১৮৬। অবশ্য এতে ৫৮ রানের একটি ইনিংসও রয়েছে। আর সেটি করতে বল খেলেছেন ৫২টি। যা ভারতের সাবেক অধিনায়কের সঙ্গে একেবারেই মানানসই নয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নাসীরুদ্দীন পাটওয়ারীর ৩ দাবি, বন্ধ হবে ককটেল বিস্ফোরণ

সরকার তিনটি দাবি মেনে নিলে ঢাকায় আর কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটবে না বলে মন...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ হারাল বাংলাদেশ

এশিয়ান গেমসে নারী ক্রিকেটে ব্রোঞ্জ পদক ধরে রাখতে পারল না বাংলাদেশ। নাগোয়ার কা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা