চেলসির নতুন মালিক বোয়েলি
খেলা

চেলসির নতুন মালিক বোয়েলি

স্পোর্টস ডেস্ক : ইংলিশ ক্লাব চেলসি প্রায় দুই দশকের রোমান আব্রামোভিচ যুগের শেষটা দেখেই ফেললো। বিষয়টি অবশ্য নির্ধারিতই ছিল। রাশিয়ান ধনকুবের আব্রামোভিচের কাছ থেকে ৪.২৫ বিলিয়ন পাউন্ডে ক্লাবটি কিনে নিয়েছে মার্কিন ব্যবসায়ী টড বোয়েলির নেতৃত্বাধীন কনসোর্টিয়াম।

আরও পড়ুন : দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

শনিবার ( ৭ মে ) এক আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে চেলসি বিষয়টি নিশ্চিত করেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের বেসবল ক্লাব লস এ্যাঞ্জেলস ডজার্সের মালিক বোয়েলি, মার্ক ওয়াল্টার, সুইস বিলিওনিয়ার হান্সইয়োর্গ উইস এবং ক্লিয়ারলেক ক্যাপিটালের সম্মিলিত কনসোর্টিয়ামই এখন চেলসির নতুন মালিক।

ব্রিটিশ সরকার ইউক্রেনে সামরিক আগ্রাসনের কারণে রাশিয়ান মালিক রোমান আব্রামোভিচের উপর নিষেধাজ্ঞা আরোপা করে। তারই পরিপ্রেক্ষিতে গত মার্চে প্রিমিয়ার লিগের ক্লাবটির মালিকানা ছেড়ে দেবার ঘোষণা দেন আব্রামোভিচ।

আরও পড়ুন : কিউবায় হোটেলে বিস্ফোরণ, নিহত ২২

চেলসি কেনার লক্ষ্যে বেশ কয়েকটি গ্রুপ দীর্ঘদিনের বিডিং প্রক্রিয়ায় অংশ নেয়। শুক্রবারই ( ৬ মে ) বোয়েলির নেতৃত্বাধীন কনসোর্টিয়ামের প্রস্তাব আব্রামোভিচ গ্রহণ করেছেন বলে জানিয়েছিল ব্রিটিশ সংবাদমাধ্যম।

তবে এরপরও সরকারি অনুমোদন প্রয়োজন ছিল, সেটা পাওয়ার পরই আনুষ্ঠানিকভাবে ক্লাবটির মালিকানা হস্তান্তর হয়েছে।

আরও পড়ুন : টিকিট ছাড়া ভ্রমণকারীরা আমার আত্মীয় নন

চেলসি কেনার প্রক্রিয়ায় মোট ৪৯০ কোটি ইউরো ব্যয় হবে বোয়েলির। এই টাকার সিংহভাগ তিনি খরচ করবেন ক্লাবের শেয়ার কিনতে। বাকি অংশ অন্যান্য বিভিন্ন খাতে বিনিয়োগ করবেন।

আরও পড়ুন : ঘরে একা পেয়ে শিশুকে ধর্ষণ

প্রসঙ্গত, চেলসিকে কেনার দৌঁড়ে বোয়েলির মূল দুই প্রতিদ্বন্দ্বী ছিলেন এনবিএ দল বোস্টন সেল্টিকসের সহ-মালিক ও আমেরিকান ব্যবসায়ী স্টিফেন পাগলিউকা ও আন্তর্জাতিক এয়ারলাইনস গ্রুপের (আইএজি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্যার মার্টিন ব্রটন। বিডিংয়ের এক পর্যায়ে তাদের বলে দেয়া হয় চেলসির সম্ভাব্য ক্রেতা হিসেবে তারা পিছিয়ে আছেন।

ক্লাবের মালিকানা বিক্রয়ের প্রক্রিয়া এ মাসের শেষে পুরোপুরি ভাবে সম্পন্ন হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা