হাসপাতালে সৌদি বাদশাহ
আন্তর্জাতিক

হাসপাতালে সৌদি বাদশাহ

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদ কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন।

আরও পড়ুন : রেলমন্ত্রীর স্ত্রীর নির্দেশে বরখাস্ত সমীচীন হয়নি

শনিবার (৭ মে) জেদ্দার হাসপাতালটিতে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য তিনি ভর্তি হন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা (এসপিএ) রোববার (৮ মে) এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে ইয়িাহু নিউজ, রয়টার্স।

সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ভর্তি করা হয়েছে বাদশা সালমান বিন আবদুল আজিজকে। তবে এতে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আরও পড়ুন : ‘অশনি’তে রূপ নিয়েছে নিম্নচাপ

ইসলামের পবিত্র স্থানগুলোর সংরক্ষণকারী, ক্রাউন প্রিন্স এবং ডেপুটি প্রধানমন্ত্রী হিসেবে দেড় থেকে দুই বছর দায়িত্ব পালন করেন বাদশাহ সালমান।

২০১৫ সালে বাদশাহ সালমান বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশটির শাসক হন।

আরও পড়ুন : সশস্ত্র হামলায় ১১ সেনা নিহত

প্রসঙ্গত, ৮৬ বছর বয়সী বাদশা সালমান বিন আবদুল আজিজ ২০২০ সালে পিত্তথলির অস্ত্রোপচার করেছিলেন এবং মার্চ মাসে তার হার্টের পেসমেকারের ব্যাটারি প্রতিস্থাপন করা হয়েছিল। ধারণা করা হচ্ছে, নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে বাদশা সালমান হাসপাতালে ভর্তি হয়েছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা