রাতে জমবে লড়াই
খেলা
ইংলিশ প্রিমিয়ার লিগ

স্থান নির্ধারণে চলছে লড়াই

স্পোর্টস ডেস্ক:

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা তো এবার আট ম্যাচ বাকি রেখেই জিতে নিয়েছে লিভারপুল। ট্রফি নিশ্চিত হওয়ার পরও তারা ম্যাচ হেরেছে ম্যানচেস্টার সিটির কাছে। টেবিলের দুই নম্বরে আছে পেপ গার্দিওলার ম্যান সিটি।

অন্যদিকে, টেবিলের শীর্ষ পাঁচের মধ্যে থাকা নিয়ে লড়াই চলছে বেশ। তিন ও চার নম্বরে থাকা লিস্টার সিটি ও চেলসি দুই দলই তাদের শেষ ম্যাচ হেরেছে। ৫৫ পয়েন্ট এখন লিস্টারের। আর চেলসির পয়েন্ট হলো ৫৪।

লিস্টারের ম্যাচ টেবিলের ১২ নম্বর দল ক্রিস্টাল প্যালেসের সঙ্গে। প্রথম লেগের লড়াইয়ে ক্রিস্টালকে ২-০ গোলে হারিয়েছিল লিস্টার সিটি।

চেলসি ম্যাচ খেলবে ওয়াটফোর্ডের বিপক্ষে। টেবিলের ১৭ নম্বর দল ওয়াটফোর্ড। দুই দলের প্রথম লেগে ওয়াটফোর্ড অবশ্য ২-১ গোলে ঘরের মাঠে চেলসির কাছে হেরেছিল।

এছাড়া পাঁচে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড খেলবে রেলিগেশন শংকায় থাকা ১৯ নম্বর দল এএফসি বোর্নমাউথের বিপক্ষে।

তবে রাত সাড়ে ১০টায় হাই ভোল্টেজ ম্যাচ হবে উলভারহ্যাম্পটন ও আর্সেনালের মধ্যে। ৫২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ছয় নম্বরে আছে উলভারহ্যাম্পটন। আর ৪৬ পয়েন্ট নিয়ে টেবিলের আট নম্বরে আছে আর্সেনাল।

শেষ পাচ ম্যাচ পরিসংখ্যানে উলভারহ্যাম্পটন ড্র করেছে একটি, জিতেছে বাকি চারটি। আর আর্সেনাল হেরেছ দুটি আর জিতেছে তিনটি ম্যাচ।

দুই দলের শেষ পাঁচ ম্যাচের পরিসংখ্যানে তিনটি হয়েছে ড্র আর একটি করে জিতেছে উলভারহ্যাম্পটন ও আর্সেনাল। আর এবারের লিগের প্রথম লেগে ১-১ গোলে ড্র হয়েছিল ম্যাচ।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা