আদৌ কি বার্সার থাকছেন মেসি?
খেলা

বার্সা ছাড়ছেন মেসি?

স্পোর্টস ডেস্ক:

২০২১ সালেই বার্সেলোনা ছাড়ছেন লিওনেল মেসি। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী এই মৌসুমের পর আর বার্সার সঙ্গে চুক্তি বাড়াচ্ছেন না আর্জেন্টাইন এই তারকা প্লে মেকার।

কিছুদিন আগে খবর বেরিয়েছিল বার্সেলোনাতেই ২০২৩ সাল পর্যন্ত থাকছেন মেসি। তবে নতুন খবর, চুক্তি বাড়াতে আগ্রহী নন মেসি নিজেই।

মেসির এই চুক্তি বাড়ানোর অনাগ্রহের কারণ হলো দোষারোপ। এবারের লা লিগায় বার্সলোনা এখন আছে টেবিলের দুই নম্বরে। শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। দুই ম্যাচ আগেও শিরোপার দৌড়ে থাকা বার্সেলোনা তিন ম্যাচের মধ্যে দুটি ড্র করে এখন ট্রফি জয়ের দৌড় থেকে প্রায় ছিটকে পড়েছে। যদিও লিগ শেষ হতে এখনো রিয়াল ও বার্সা দুই দলেরই ৫টি করে ম্যাচ বাকি আছে।

বার্সেলোনা ম্যাচ জিততে পারছে না, দোষের সবটুকু যাচ্ছে লিওনেল মেসির ঘাড়ে। আর এ কারণেই বার্সার সাথে আর চুক্তি বাড়াচ্ছেন না মেসি, খবর বেরোচ্ছে এমনই।

স্প্যানিশ সুপারকাপে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হারের পর কোচ আর্নেস্টো ভালভার্দের বিদায়ে অনেকে মেসিকে দোষারোপ করেছিলেন। যদি লিও তা অস্বীকার করেছিলেন। এমনকি লা লিগার পয়েন্ট টেবিলে বার্সার বর্তমান অবস্থানের পরও এখনকার কোচ সেতিয়েনের সঙ্গে অনেকে মেসির দ্বৈরথ খুঁজে পাচ্ছেন।

ফুটবলার হিসেবে বার্সেলোনার ক্যাম্পেই নিজেকে গড়ে তুলেছেন মেসি। পেশাদার ক্যারিয়ারে কাতালন দল ছাড়া আর কোথাও খেলেননি এই আর্জেন্টাইন। বার্সার সিনিয়র দলে খেলছেন ২০০৩ সাল থেকে। ২০০৫ সাল থেকে আছেন মূল দলের একাদশে।

এবারের লা লিগায় এখন পর্যন্ত করেছেন ২২ গোল। কিছুদিন আগে ক্লাব দল ও জাতীয় দল মিলিয়ে ৭০০ গোলের মাইলফলকও ছুঁয়েছেন লিওনেল মেসি।

রেকর্ড ৬ বার করে ব্যালন ডি অর ও ইউরোপিয়ান গোল্ডেন সু জিতেছেন এই আর্জেন্টাইন। বার্সেলোনার হয়ে শিরোপা জিতেছেন ৩৪টি যার মধ্যে ১০টি স্প্যানিশ লিগের, ৪টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এবং ৬টি কোপা দেল রে’র। লা লিগায় রেকর্ড সর্বোচ্চ ৪৪১ গোলের মালিক লিওনেল মেসি। ক্লাব দলের হয়ে নানা সাফল্য পেলেও জাতীয় দল আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ না জেতার দু:খ আছে এই প্লে মেকার ফুটবলারের।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

খাগড়াছড়িতে ধর্ষকের মৃত্যুদন্ডের রায় 

খাগড়াছড়ির রামগড়ে দ্বিতীয় শ্রেনীতে পড়ুয়া সাত বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে মো...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ৬ জুলাই, ২০২৬ সোমবার...

এলডিসি উত্তরণের পর চ্যালেঞ্জ মোকাবিলায় পরিকল্পনা গ্রহণ জরুরি: তথ্যমন্ত্রী

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের পর যেসব নতুন চ্যাল...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

সারাদেশে বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

সাম্প্রতিক সময়ে তুলনামূলক কম বৃষ্টিপাত, ঈদুল আজহা, গ্রীষ্মকালীন অতিরিক্ত তাপম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা