চেলসি ও লিস্টারের হার
খেলা
ইংলিশ প্রিমিয়ার লিগ

চেলসি-লিস্টারের হার, আর্সেনালের বড় জয়

স্পোর্টস ডেস্ক:

পয়েন্ট টেবিলে ওয়েস্টহাম ইউনাইটেড আছে রেলিগেশন শংকায়। আগের তিন ম্যাচ হেরেছে তারা। বিপরীতে আগের তিন ম্যাচ জেতা চেলসি ছিল দূর্দান্ত ফর্মে। কিন্তু সেই চেলসি ওয়েস্টহামের কাছে হেরেছে ৩-২ গোলে।

এছাড়া লিগের অন্য ম্যাচগুলোতে নিউক্যাসল ৪-১ গোলে হারিয়েছে বোর্নমাউথকে, আর্সেনাল ৪-০ গোলের বড় জয় পেয়েছে নরউইচ সিটির বিপক্ষে। তবে টেবিলের তিন নম্বর দল লিস্টার সিটি হেরেছে এভারটনের কাছে।

ম্যাচের বয়স যখন ২০ মিনিট তখনই রিচার্লিসন ও সিগারোসনের পেনাল্টি গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় এভারটন। ৫১ মিনিটে ইহেনাচোর গোলে ব্যবধান কমায় লিস্টার সিটি।

এছাড়া আর্সেনালের বড় জয়ে অবামেইয়াং দুটি এবং জাকা ও সোয়ারেস একটি করে গোল করেন। ম্যাচ জিতে টেবিলের সাত নম্বরে উঠে এসেছে আর্সেনাল।

লন্ডন স্টেডিয়ামেরে ম্যাচে চেলসি লিড নেয় ম্যাচের ৪২ মিনিটে। উইলিয়ান স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে নেন। তবে তিন মিনিট পরই ম্যাচে সমতা আনেন ওয়েস্টহামের সোসেক।

উল্টো দ্বিতীয়ার্ধে চেলসিকে চাপে রেখে ৫১ মিনিটে অ্যান্তনিওর গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ওয়েস্টহাম। নিজেদের খুজে ফিরতে থাকা চেলসি মরিয়া হয়ে আক্রমন করতে থাকে প্রতিপক্ষ অর্ধে।

যেখানে সেই উইলিয়ানই আবার ৭১ মিনিটে সমতা আনেন ম্যাচে। তবে ম্যাচ শেষের মিনিটখানেক আগে ওয়েস্টহামের বদলি ফরোয়ার্ড ইয়ামোলেঙ্কার গোলে হতবাক হন চেলসি সমর্থকরা। ম্যাচ হেরে ৫৪ পয়েন্ট নিয়ে চার নম্বরেই আছে চেলসি।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা