লিভারপুলের হার, জিতেছে ম্যান সিটি
খেলা
৪-০ গোলে জয় ম্যান সিটির

লিভারপুলের বড় হার

স্পোর্টস ডেস্ক:

ইতিহাদে ম্যাচের আগে লিভারপুলকে দিয়েছে গার্ড অফ অনার। আর ম্যাচে সেই অল রেডদের জালে ৪ গোল। এভাবেই ইংলিশ প্রিমিয়ার লিগে প্রতিপক্ষকে নানা রকমে অভিবাদন জানিয়েছে ম্যানচেস্টার সিটি।

লিভারপুলের শিরোপা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। তাই এটি ছিল মর্যাদা রক্ষার লড়াই। যে মর্যাদা রক্ষায় একেবারেই ব্যর্থ অল রেডরা।

শুরু থেকেই দুই দলের রক্ষণ ও গোলরক্ষণ ব্যস্ত সময় কাটানোর ফাঁকেই স্টার্লিংকে ডি বক্সে ফাউল করেন জোসেফ। স্পট কিকে গোল করে কেভিন দলকে এগিয়ে নেন ২৫ মিনিটে।

১০ মিনিট পরই সুযোগ আসে স্টার্লিংয়ের। ফোডেনের অ্যাসিস্টে লক্ষ্য খুঁজে পান এই ইংলিশ ফরোয়ার্ড।

প্রথমার্ধের একেবারে শেষ দিকে এবার ফোডেন করেন লক্ষ্যভেদ। কেভিনের অ্যাসিস্টে লিভারপুল গোলরক্ষক আলিসনকে ফাঁকি দিয়ে গোল করেন।

গত পাঁচ বছরে প্রথমবারের মতো ম্যান সিটির বিপক্ষে প্রথমার্ধে এটা লিভারপুলের সবচেয়ে বাজে পারফরম্যান্স।

দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষের ওপর সমান চাপ ধরে রাখে পেপ গার্দিওলার ম্যান সিটি। তাতে ৬৬ মিনিটে ঘটে আত্মঘাতি গোলের ঘটনা। কেভিন পাস দেন স্টার্লিংকে। তার শট ঠেকাতে গিয়েছিলেন চেম্বারলেইন। কিন্তু উল্টো বল যায় জালে। ব্যবধান হয় ৪-০।

এরপর ইয়ুর্গেন ক্লপের দলটির বিপক্ষে ম্যান সিটির ব্যবধান বাড়তে পারতো আরো। যদিও ম্যাচ শেষ হয় এই ব্যবধানেই।

৩২ ম্যাচ খেলে এখনো সেই ৮৬ পয়েন্টেই টেবিলের শীর্ষেই লিভারপুল। আর সমান ম্যাচ খেলে এখন ৬৬ পয়েন্ট ম্যানচেস্টার সিটির।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা